সৌদি আরবের মক্কায় একটি হোটেলে আগুন লেগে কমপক্ষে ৮ পাকিস্তানির মৃত্যু হয়েছে। তারা সবাই ওমরা করতে এসেছিলেন। অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আহত হয়েছেন আরও কয়েকজন। গতকাল শনিবার (২০শে মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জিও নিউজ।
পাকিস্তানের কনসাল ওয়েলফেয়ার এক বিবৃতিতে জানায়, মৃত চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের দুইজন বিহারের বাকি দুইজন কাসুরের বাসিন্দা। অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে।
আগুনের ঘটনায় ৮ জন মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি জানান, আহতদের চিকিৎসা চলছে।
এই ভয়াবহ ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত ব্যবস্থা নিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত এবং শোকাহত পরিবারগুলোকে সহায়তায় জেদ্দায় থাকায় কর্মকর্তারা কাজ করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন সিন্ধু প্রদেশের গভর্নর কামরান তেসোরি।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।