ব্র্যাক ব্যাংকের কার্ড সিস্টেমে বিন অ্যাটাকের খবর দেখা গেছে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে। এই খবরটি সঠিক নয় ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
অত্যাধুনিক ফায়ারওয়াল প্রযুক্তিসমৃদ্ধ ব্যাংকের কার্ড সিস্টেম সুরক্ষিত ও নিরাপদ আছে বলেও জানিয়েছে ব্র্যাক ব্যাংকে কর্তৃপক্ষ।
ব্র্যাক ব্যাংক জানিয়েছে, কার্ডের মাধ্যমে লেনেদেনে গ্রাহক কোনো প্রতারণার শিকার হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী যথাযথ পদ্ধতিতে তাৎক্ষণিক তদন্ত সম্পন্ন করে সাহায্য করা হবে। গ্রাহকদের লেনদেনের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সবসময় তৎপর ব্র্যাক ব্যাংক।

অনলাইনে বা সামাজিক যোগাযোগমাধ্যমে অনির্ভরযোগ্য সূত্রের প্রকাশিত সংবাদ বিশ্বাস না করার অনুরোধ করেছে ব্র্যাক ব্যাংক। সঠিক তথ্য পেতে বা অভিযোগ করতে ২৪ ঘণ্টা সরাসরি কল: ১৬২২১ বা enquiry@bracbank.com এই এড্রেসে ইমেইল করা যাবে।
এ ছাড়া ব্যাংকের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইট ফলো করা যেতে পারে। কোনো সন্দেহ হলে কল সেন্টারে ফোন করে বা ‘আস্থা’ অ্যাপের মাধ্যমে গ্রাহক নিজেই অতি সহজে কার্ডের আন্তর্জাতিক পেমেন্ট অপশন বন্ধ ও চালু করতে পারেন বলেও জানিয়েছে ব্র্যাক ব্যাংক।
ব্র্যাক ব্যাংক তাদের গ্রাহকদের আশ্বস্ত করছে এবং ডেবিট ও ক্রেডিট কার্ডে লেনদেন সম্পূর্ণ নিশ্চিন্তে পরিচালনা করতে অনুরোধ জানিয়েছে। একইসাথে পূর্বের মতোই গ্রাহকদের PIN, CVV ও OTP কারো সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।