অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইন্টেল সিইও গেলসিঞ্জারের পদত্যাগে বাধ্য হলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট গেলসিঞ্জার পদত্যাগ করেছেন। কোম্পানির পুনর্গঠনের পরিকল্পনায় বোর্ডের আস্থা হারানোর পর তিনি পদত্যাগে বাধ্য হয়েছেন।

তার পরিবর্তে দুই অন্তর্বর্তী সহ-সিইওকে নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানির নেতৃত্ব নেওয়ার চার বছরের মেয়াদ শেষ হওয়ার অনেক আগেই গত ১ ডিসেম্বর তিনি পদত্যাগ করেন। রয়টার্স।

বোর্ডের মতে, গেলসিঞ্জারের উচ্চাভিলাষী পরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি এবং কোম্পানির পুনর্গঠন যথেষ্ট দ্রুত হয়নি। গেলসিঞ্জারের প্রস্থানের পর, ডেভিড জিন্সনার এবং মিশেল জনস্টন হোলথাউসকে অন্তর্বর্তী সহ-সিইও হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। ইন্টেলের শেয়ারের মূল্য এ বছর অর্ধেকেরও বেশি কমে গেছে। বর্তমানে কোম্পানিটির বাজারমূল্য এনভিডিয়ার চেয়ে ৩০ গুণ কম।

গেলসিঞ্জার ২০২১ সালে একটি পুনর্গঠনের পরিকল্পনা ঘোষণা করেছিলেন, যেখানে তিনি ইন্টেলকে চিপ উৎপাদনে নেতৃত্বে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। তবে, তার অধীনে কোম্পানি বেশ কিছু বড় চুক্তি হারায় এবং অনেক প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ হয়।

ইতোমধ্যে এআই চিপ তৈরিতে নেতৃত্ব দেওয়া এনভিডিয়া ইন্টেলকে ছাপিয়ে গেছে। ইন্টেল এআই চিপ উন্নয়নে কার্যকর পণ্য সরবরাহ করতে পারেনি।

বোর্ড জানিয়েছে, নতুন নেতৃত্বের মাধ্যমে কোম্পানির কার্যকারিতা পুনরুদ্ধার ও বিনিয়োগকারীদের আস্থা ফেরানো হবে। গেলসিঞ্জারের অধীনে ইন্টেল যে ব্যয়বহুল প্রকল্প শুরু করেছিল, সেগুলো নতুন নেতৃত্বের অধীনে মূল্যায়ন করা হবে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।