অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিকাশ চালু করল কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশে মোবাইল ফোনের মাধ্যমে দ্রুত, নিরাপদে ও সহজে টাকা পাঠানো এবং পেমেন্ট সেবা প্রদান করার অন্যতম জনপ্রিয় মাধ্যম হয়ে উঠেছে বিকাশ। সম্প্রতি বিকাশ চালু করল কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা।

টাকা পাঠানো থেকে শুরু করে মোবাইল রিচার্জ, পেমেন্ট ও বিল পরিশোধসহ দৈনন্দিন নানা ধরনের লেনদেন করেন বিকাশ গ্রাহকরা। কেউ দু-একটি, কেউ আবার কম বেশি সব সেবাই ব্যবহার করেন। এসব সেবার সঙ্গে আবার কখনো কখনো থাকে ক্যাশব্যাক বা ছাড়ের মতো বিভিন্ন ধরনের অফার। পাশাপাশি আর কোন কোন সেবায় অফার পাওয়ার সুযোগ রয়েছে তাও প্রত্যাশা করেন গ্রাহকরা।

গ্রাহকের চাহিদা ও লেনদেনের ধরন বিবেচনায় কাস্টমাইজড অফার দিয়ে থাকে বিকাশ। এ অফারগুলোই দেয়া থাকে বিকাশ অ্যাপের ‘মাই অফারস’ আইকনে। পণ্য বা সেবাগ্রহণের ক্ষেত্রে গ্রাহক যেন আরো তথ্যভিত্তিক সঠিক সিদ্ধান্ত নিয়ে সাশ্রয়ে লেনদেন করতে পারেন সে লক্ষ্যেই এ সেবা বিকাশ অ্যাপে যুক্ত করা হয়েছে।

বিকাশ অ্যাপের হোম স্ক্রিনের ‘আমার বিকাশ’ সেকশনে ‘মাই অফারস’ চেক করে গ্রাহক জেনে নিতে পারেন তার জন্য কি কি অফার রয়েছে।

মাই অফারসে ট্যাপ করলে গ্রাহক তার জন্য কাস্টমাইজড অফারের বিস্তারিত তালিকা যেমন ব্যাংক টু বিকাশ, কার্ড টু বিকাশ, পেমেন্ট, রেমিট্যান্স, বিকাশ টু ব্যাংক ইত্যাদি থেকে নিজের পছন্দমতো অফার উপভোগ করতে পারবেন। প্রতিটি অফারের পাশে বিস্তারিত বিবরণ ও মেয়াদ শেষ হওয়ার তারিখ উল্লেখ থাকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।