আজ রবিবার (৩রা মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী নির্দেশনা দেন, ‘রমজান মাসকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে’।
সেই সঙ্গে দল-মত-নির্বিশেষে মজুদদারদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
আরও পড়ুন…
ডিসি সম্মেলন শুরু, গুরুত্ব পাবে ভূমি ব্যবস্থাপনা রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ১৯৭৫-এর পরের অন্ধকার যুগ পেরিয়ে একুশ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের যে উন্নয়ন করেছিল, পরবর্তী সরকার তা আর ধরে রাখতে পারেনি।
দেশে নির্বাচনহীন একটি অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টায় ছিল একটি গোষ্ঠী। কিন্তু দেশের নারী এবং তরুণ ভোটারদের সরব উপস্থিতির কারণে নির্বাচন বানচালের ষড়যন্ত্র সফল হয়নি।
আরও পড়ুন…
আজ থেকে নতুন দামে সয়াবিন তেল বিক্রি হবে
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জঙ্গিবাদ, মাদক এবং কিশোরগ্যাংয়ের মতো অপরাধে যেন তরুণরা জড়িয়ে না পড়ে, সে জন্য অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে জেলা প্রশাসকদের এগিয়ে আসার আহ্বান জানান।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।