অর্থ লিপি

১৫ জুন ২০২৬ সোমবার ১ আষাঢ় ১৪৩৩

ন্যাড়া শাহরুখ খানে চমক নিয়ে এলো ‘জাওয়ান’

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এই মুহূর্তে ভারতের অন্যতম আকাঙ্ক্ষিত সিনেমা এটি নাম ‘জাওয়ান’। প্রথমবার দক্ষিণী সিনেমার নির্মাতার পরিচালনায় কাজ করলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। সুতরাং ছবিটি যে বিশেষ কিছু হবে, তা অনুমেয়। আর নির্মাতা যখন ‘বিগিল’ কিংবা ‘মেরসাল’র মতো সুপারহিট সিনেমার কারিগর অ্যাটলি কুমার, তখন সেটা থেকে দর্শকের প্রত্যাশা বেড়ে যায় কয়েকগুণ। ঘটেছেও তাই। 

আজ সোমবার (১০ই জুলাই) সকালে এলো সিনেমাটির প্রিভিউ। যেটাকে ট্রেলার হিসেবেও বিবেচনা করা যায়। ২ মিনিট ১২ সেকেন্ডের এই ঝলক নিয়ে প্রশ্ন হতে পারে, কী নেই এখানে? শাহরুখের চিরচেনা চার্ম, দক্ষিণী ধাঁচে ধুন্ধুমার অ্যাকশন, কমেডির আঁচ, রহস্য-রোমাঞ্চে ঘেরা প্লট আর এক হালি নায়িকা! এর সঙ্গে আবার বাড়তি চমক হিসেবে দেখা দিলেন ন্যাড়া শাহরুখ! যে রূপে তাকে আগে কখনও দেখা যায়নি।

‘জাওয়ান’-এ শাহরুখ খানকে দুই ধরনের চরিত্রে দেখা যাবে। একটিতে তিনি নায়ক, অন্য রূপে ভিলেন। তবে রহস্যের পরিষ্কার হবে সিনেমার শেষে। যেটার জন্য অপেক্ষা করতে হবে আরও দুই মাস।

রহস্য অটুট রেখে প্রিভিউর ক্যাপশনে শাহরুখ খান বলেছেন, ‘আমি কে, কেউ নই, জানার জন্য প্রস্তুত আছো?’

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বলিউডের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী ও বিশাল পরিসরের সিনেমা এটি। যেখানে হিন্দি ও তামিল সিনেমার অনেক তারকা অভিনয় করেছেন। এর বাইরে বিশাল আয়োজনের সেট, শত শত জুনিয়র শিল্পী ছবিটিকে দিয়েছে ভিন্ন মাত্রা।

জাওয়ান প্রিভিউ ভিডিও লিংক 

ছবিটিতে শাহরুখের সঙ্গে অভিনয় করেছেন দক্ষিণের লেডি সুপারস্টার নয়নতারা। আছেন এ সময়ের দাপুটে অভিনেতা বিজয় সেতুপথি। এছাড়া তাপসী পান্নু, প্রিয়মনি, দীপিকা পাড়ুকোন, সানিয়া মালহোত্রাকেও দেখা যাবে ছবিটিতে। শুধু তাই নয়, তামিল সুপারস্টার থালাপতি বিজয়ও নাকি এ ছবিতে অতিথি চরিত্রে হাজির হবে। হিন্দির সঙ্গে তামিল ও তেলুগু ভাষায় আগামী ৭ই সেপ্টেম্বর মুক্তি পাবে ‘জাওয়ান’।

সূত্র: বলিউড হাঙ্গামা

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।