অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

শ্রীলঙ্কা ও ভারতের ম্যাচ নিয়ে আশাবাদী সাকিব

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচ শেষে গতকাল বৃহস্পতিবার শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। এদিন অনুশীলন না করলেও শুক্রবার সন্ধ্যা সাড়ে পাঁচটায় অনুশীলনের সূচি রয়েছে। দ্বিতীয় পর্বের শুরুটা ভালো না হওয়ায় সাকিব টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে ভালো করতে আশাবাদী।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে শনিবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। একই মাঠে ১৫ই সেপ্টেম্বর সাকিবরা খেলবে ভারতের বিপক্ষেও। ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে বাকি দুই ম্যাচে জয়ের কোনও বিকল্প নেই। সাকিব আশা করছেন, ঘুরে দাঁড়াতে পারবেন শ্রীলঙ্কাতেই। তিনি এখন লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে সাফল্য পেতে মরিয়া, ‘এলপিএলে দেখেছিলাম পিচ কিছুটা মন্থর, ওঠানামা ছিল। ওটা আমাদের সহায়তা করতে পারে। আশা করি, কলম্বোয় আমরা ভালো করবো।’

ব্যাটিং খারাপ হলেও বাংলাদেশ বোলিংয়ে সাফল্য পাচ্ছে নিয়মিতই। গত কয়েক বছর ধরে বাংলাদেশের পেসাররা ২২ গজে রাজত্ব করছেন। সাকিবের দুর্ভাবনায় তাই ব্যাটিং, ‘বোলিংয়ে আমাদের ভালো হচ্ছে। তবে ব্যাটিং এই ভালো, এই খারাপ।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।