অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ইভ্যালির ‘বিগ ব্যাং’, খেলো শোকজও

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার (৩রা জানুয়ারি) ভোক্তা অধিকার মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান জানান, আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালিকে শোকজ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।।

ইভ্যালির বিরুদ্ধে ভোক্তা অধিকারে সাড়ে ৬ হাজারেরও বেশি মামলা চলমান আছে। সেগুলো নিষ্পত্তি না করেই তারা আবারও ব্যবসা শুরু করেছে। এ কারণ জানতে চেয়ে প্রতিষ্ঠানটিকে চিঠি দেয়া হয়েছে।

এক্ষেত্রে ই-কমার্স প্রতিষ্ঠানটিকে ৭ দিনের মধ্যে জবাব দিতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, মূলত মামলা নিষ্পত্তি না করে কীভাবে তারা ক্যাম্পেইন শুরু করলেন তাদের কাছে সেটিই জানতে চাওয়া হয়েছে।

ভোক্তার ডিজি জানান, ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রাসেল এতদিন জেলে থাকায় ভোক্তা অধিকার মামলাগুলো নিষ্পত্তিতে কার্যকর ব্যবস্থা নিতে পারেনি। কিন্তু এখন যেহেতু তিনি কারামুক্তি পেয়েছেন সেহেতু মামলা নিষ্পত্তিতে ভোক্তা অধিকারের ওপর ভোক্তাদের চাপ রয়েছে। ভোক্তা অধিকারকে ভোক্তার স্বার্থ দেখে কাজ করতে হয়। তাই প্রতিষ্ঠানকে শোকজ করা হয়েছে।

কারামুক্তির কয়েকদিনের মাথায় ইভ্যালিতে গ্রাহকের জন্য সাড়া জাগানো আয়োজন নিয়ে আসার ঘোষণা দেন রাসেল। ২৩শে ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ওয়ালে ‘বিগ ব্যাং’ শিরোনাম একটি পোস্টার পোস্ট করেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেন, ‘কোনো সমস্যা বা দূরত্ব না থাকলে সম্পর্ক সবসময়ই মধুর হয়।

আমাদের সরবরাহকারীরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন গ্রাহকদের সেরা অফার দেয়ার জন্য। আর দীর্ঘ সময়ের এই দূরত্ব কেবল ইভ্যালির ‘বিগ ব্যাং’ অফারের মাধ্যমে ঘোচানো যাবে।’

তিনি আরও লিখেছেন, ‘আমরা একসঙ্গেই ইতিহাস গড়ব ইনশাআল্লাহ। (যা হবে) বিজয়ের ইতিহাস, অসম্ভবকে সম্ভব করার ইতিহাস।’

পরে ২৯শে ডিসেম্বর এক ফেসবুক লাইভে রাসেল বলেন, ‘ইভ্যালিকে ব্যবসা করতে দেয়া হলে অল্প কিছুদিনের মধ্যেই গ্রাহকদের সব দেনা পরিশোধ করা হবে। আমি এটি আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি। সেটি কীভাবে সম্ভব হবে তার সব উত্তর আমি দেব।’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর সংবাদ সম্মেলন করে গ্রাহক, ব্যবসায়ী ও মিডিয়ার সব প্রশ্নের উত্তর দেয়া হবে বলে জানান রাসেল।

ইভ্যালি নতুন অফার বাজারে নিয়ে এসেছে উল্লেখ করে রাসেল বলেন, ‘আজকের ক্যাম্পেইনের উদ্দেশ্য এটা নয় যে, আমি যা লাভ করব সেটা দিয়ে বিলাসবহুল জীবনযাপন করব। আজ লাভের টাকা দিয়ে অল্প কিছু গ্রাহককে হলেও অন্তত এ দেনা থেকে মুক্তি পেতে চাই।’

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।