অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাড়তি সুবিধা না পেলে কেন ভাল কোম্পানিগুলো শেয়ারবাজারে আসবে?

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে অনেক বহুজাতিক কোম্পানি আছে যারা এখনো শেয়ারবাজারে তালিকাভুক্ত নয়। শেয়ারবাজারে ভালো কোম্পানির অভাব রয়েছে। এ জন্য দেশি–বিদেশি কোম্পানি শেয়ারবাজারে আসার পথ বা বিনিয়োগ করার পথ আকর্ষণীয় হতে হবে।

তালিকাভুক্ত হলে বেশি লাভবান ও সুবিধা পাবে, এমন সুযোগ তৈরি করতে হবে। সুবিধা না পেলে কেন কোম্পানিগুলো আইপিওতে আসবে? বলে মত প্রকাশ করেছেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী।

রূপালী হক চৌধুরী বলেন, ‘নিয়ন্ত্রক সংস্থার আশীর্বাদ ছাড়া দুর্নীতি হতে পারে না। যেকোনো নিরীক্ষা কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে ঝামেলা থাকলে, তার সনদ বাতিল করতে হবে। আমাদের উদাহরণ সৃষ্টি করতে হবে, যারা এ ধরনের দুর্নীতি করে, তাদের কিছু না কিছু শাস্তি পেতে হবে।’

আজ রোববার (২৩ মার্চ) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম (সিএমজেএফ) আয়োজিত সিএমজেএফ টক–এ বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী এ কথাগুলো বলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে সিএমজেএফের সভাপতি গোলাম সামদানি ভূঁইয়া সভাপতিত্ব করেন। এতে আরও বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবু আলী।

রূপালী হক চৌধুরী আরও বলেন, ‘আমার নিয়ন্ত্রক সংস্থা এমন হতে হবে, যে দোষ করবে, তাকে শাস্তি দেবে। আপনারা (নিয়ন্ত্রক সংস্থা) কোনো কিছু করলেন না, তাহলে তো ওই লোকগুলো আরও বেশি সুযোগ পেয়ে যাচ্ছে।’

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।