দেশে ঘটে যাওয়া শিক্ষার্থীদের আন্দোলন এবং শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার স্বার্থে রাজধানীর বিভিন্ন এলাকায় এটিএম বুথ বন্ধ রেখেছে ব্যাংকগুলো। ফলে নগদ টাকার সংকটে পড়েছেন অনেক গ্রাহক।
প্রায় এক সপ্তাহ ধরে সেবা প্রাপ্তি নিয়ে বিড়ম্বনার পর আজ স্বাভাবিক হয়েছে এটিএম বুথের কার্যক্রম।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন পয়েন্টে বন্ধ থাকা বুথগুলো সচল করা হয়েছে।
পুলিশের কর্মবিরতির কারণে বুথে টাকা পাঠানোর থেকে বিরত থাকে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো। অর্থ সংকটে বন্ধ হয়ে যায়, সারাদেশের বেশিরভাগ বুথ। কিছু কিছু এটিএমে টাকা পাওয়া গেলেও প্রত্যাশিত পরিমাণ উত্তোলন করতে পারেননি গ্রাহকরা।
এদিকে, গতকাল সোমবার থেকেই বুথে টাকা পাঠানোর কার্যক্রম শুরু হয়। নিরাপাত্তা কর্মীরা জানিয়েছেন, গ্রাহকরা এখন স্বস্তিতে প্রত্যাশিত পরিমাণ অর্থ তুলতে পারছেন। তবে কিছু কিছু জায়গায় এখনো পুরোপুরি সচল নয় এটিএম বুথগুলো। তাছাড়া বেশির ভাগ ব্যাংক তার নিজস্ব গ্রাহক ছাড়া অন্য ব্যাংকের গ্রাহক কার্ডধারীকে এটিএম বুথ থেকে টাকা দেয়া থেকে বিরত রেখেছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।