দেশের শেয়ারবাজারের তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (IMAMBUTTON) ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) থেকে ট্যানারি ইউনিটের উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
কোম্পানিটি জানিয়েছে যে, বর্তমানে ১ হাজার বর্গফুট অফিস এলাকা সহ মোট উৎপাদন এলাকা ১১ হাজার বর্গফুট। প্রতিষ্ঠানটি শতভাগ জেনুইন চামড়ার জুতা উৎপাদন করছে। বর্তমান উৎপাদন ক্ষমতা প্রতিদিন ৫৩০ জোড়া এবং বার্ষিক ১ লাখ ৬০ হাজার জোড়া। তবে উৎপাদন আরও বাড়বে, কারণ উৎপাদন ব্যবস্থা এখনো পুরোপুরি সম্পন্ন হয়নি।
কোম্পানিটি আরও জানিয়েছে যে, কোম্পানিটির ট্যানারি ইউনিটের প্রত্যাশিত টার্নওভার হবে ২৫ কোটি টাকা। এবং বার্ষিক প্রত্যাশিত আয় ২ কোটি টাকা।
আলোচিত কোম্পানিটির আজ বাজারে ৭ হাজার ২৫৩ টি শেয়ার হাতবদল হয়েছে। কোম্পানিটির আজ সর্বোচ্চ ১৭০ দরে লেনদেন হয়েছে। গতকাল কোম্পানিটির ক্লোজিং দাম ছিল ১৬৩.২০ টাকা। আজ কোম্পানিটির ক্লোজিং দাম ১৬৭.৬০ টাকা। আজ কোম্পানিটি গতদিনের চেয়ে ৪.৪০ টাকা বেড়ে ১৬৭.৬০ টাকায় আজ লেনদেন শেষ হয়েছে।