রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর থেকে আজ বেলা ১১টা ২০ মিনিটে বিএনপির নেতা–কর্মীরা পদযাত্রা শুরু করেছেন। পদযাত্রা শুরুর আগে আব্দুল্লাহপুর এলাকায় সমাবেশে দলটির নেতারা বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার এই সরকারকে আর চায় না। এই সরকারকে পদত্যাগ করতে হবে।
সকাল থেকেই বিএনপি ও এর অঙ্গসংগঠনের থানা ও ওয়ার্ডসহ বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন আব্দুল্লাহপুর এলাকায়।
বিএনপির সঙ্গে আন্দোলনে থাকা অন্যান্য দল ও জোটগুলোও আজ ঢাকায় বিভিন্ন জায়গায় পদযাত্রা কর্মসূচি পালন করছে।
বিএনপির আজকের পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রীজ, মালিবাগ আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ হয়ে যাত্রাবাড়ীতে (চৌরাস্তা) শেষ হবে।
সমাবেশের জন্য আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মালেকা বানু আদর্শ বিদ্যানিকেতনের সামনের অংশে ট্রাক মঞ্চ করা হয়। সমাবেশে মহানগর বিএনপির নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন৷
সমাবেশে নেতারা বলেন, এ দেশের মানুষ শেখ হাসিনার এই সরকারকে আর চায় না। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচন হবে না। এই সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
সেখানে সমাবেশ করার পর তাঁরা শুরু করেন পদযাত্রা। এই কর্মসূচিতে অংশ নেওয়া বিএনপির নেতা–কর্মীরা সরকারবিরোধী নানা স্লোগান দিচ্ছেন।
আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে আজ বুধবার দ্বিতীয় দিনের মতো পদযাত্রা কর্মসূচি পালন করছে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।