অর্থ লিপি

৩০ জুলাই ২০২৬ বৃহস্পতিবার ১৫ শ্রাবণ ১৪৩৩

খান ব্রাদার্স অধিগ্রহণ করবে বিএসবি এডুকেশন গ্রুপ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (KBPPWBIL) অধিগ্রহণ করবে বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। এ বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।

গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, রাজধানীর মালিবাগে ১৮ সেপ্টেম্বর খান ব্রাদার্স ও বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সই হয়। এ সময় খান ব্রাদার্সের ব্যবস্থাপনা ও ব্যবসা অধিগ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে বিএসবি এডুকেশন গ্রুপ।

জানা গেছে, খান ব্রাদার্সের বর্তমান পরিচালনা পর্ষদের সঙ্গে আলোচনা সাপেক্ষে কোম্পানিটির শেয়ারদর চূড়ান্ত করে কোম্পানিটি অধিগ্রহণ করবে গ্রুপটি।

খান ব্রাদার্সের শেয়ারের অস্বাভাবিক দর বৃদ্ধি ও লেনদেন তদন্তের নির্দেশ

উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর ডিএসইকে খান ব্রাদার্সের শেয়ারদর ও লেনদেন অস্বাভাবিক বৃদ্ধির কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসইকে ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছিল কমিশন।

তদন্তের নির্দেশের পর অধিগ্রহণের তথ্য জানাল খান ব্রাদার্স ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।