দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স চলতি মে মাসের ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি মার্কিন ডলার এসেছে। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ১৯ হাজার ৬৪২ কোটি টাকা।
এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার রেমিট্যান্স।
আজ রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ২ লাখ ৩০ হাজার কোটি টাকার এডিপি অনুমোদন
এতে বলা হয়, চলতি মাসের প্রথম ১৭ দিনে দেশে এসেছে ১৬১ কোটি ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার।
এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৫ কোটি ৯ লাখ ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৬ কোটি ২৭ লাখ ৬০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স।
আরও পড়ুন: ছোট হবে আসছে বাজেট: পরিকল্পনা উপদেষ্টা
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, মে মাসের ১১ থেকে ১৭ তারিখ পর্যন্ত দেশে এসেছে ৭০ কোটি ৬৬ লাখ ডলার রেমিট্যান্স। ৪ থেকে ১০ মে দেশে এসেছে ৮১ কোটি ৫৯ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স। আর মাসের প্রথম ৩ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৮ কোটি ৭৫ লাখ ২০ হাজার মার্কিন ডলার।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।