অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ঋণ পুনঃতপশিল সুবিধার সময় বাড়লো জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ব্যাংক জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠানগুলোর জন্য খেলাপি ঋণ রি-শিডিউলের বা পুনঃতপশিলের বিশেষ সুবিধার সময় বাড়িয়েছে। বিশেষ এই সুবিধার জন্য আগামী ৩০শে নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন এই জাহাজ নির্মাণকারী খাতের উদ্যোক্তারা।

গত ১২ ই সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। ২.৫০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করতে পারবেন গ্রাহক। দুই বছরের গ্রেস পিরিয়ডসহ ১০ বছরের জন্য ঋণ পুনঃতপশিল করতে পারবেন তারা। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, চলতি বছরের ৩০ জুন বিদ্যমান ঋণের স্থিতি সুদ ও আসলের জন্য দুটি আলাদা হিসাব করতে হবে।

সুদ বাবদ অর্থ সুদবিহীন ব্লক হিসাবে রাখতে হবে এবং আসল বাবদ পাওনার ওপর আর্থিক প্রতিষ্ঠান প্রচলিত নিয়মানুযায়ী সুদ আরোপ করতে পারবে। দুই বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ১০ বছরে আদায়যোগ্য ধরে ঋণ পুনঃতপশিল করা যাবে। গ্রেস পিরিয়ড শেষে প্রথমে আসল আদায় করতে হবে। এরপর ব্লক হিসাবে রাখা সুদ আদায় করবে। তবে গ্রাহক চাইলে গ্রেস পিরিয়ডের মধ্যেও আসল এবং সুদের অর্থ পরিশোধ করতে পারবেন।

এর আগে নির্দেশনায় বলা হয়েছিল, সার্কুলার জারির তারিখ হতে ৯০ দিনের মধ্যে ডাউনপেমেন্ট বাবদ প্রয়োজনীয় অর্থ জমা দিয়ে গ্রাহককে সুবিধা নিতে আবেদন করতে হবে। নতুন নির্দেশনায় চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এ সুবিধার সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর পর্যন্ত জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা শিল্প খাতে ব্যাংকগুলো মোট ঋণ দিয়েছে ২১ হাজার ২১৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপিতে পরিণত হয়েছে ৪ হাজার ৭৬০ কোটি টাকা।

উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত কয়েকটি কোম্পানি জাহাজ নির্মাণ ও জাহাজ ভাঙা শিল্প খাতের সাথে সরাসরি জড়িত, এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশন (BSC) ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড (WMSHIPYARD) উল্লেখযোগ্য ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।