অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

ব্লক মার্কেটে ব্যাংক সেক্টরের রেকর্ড পরিমান লেনদেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রবিবার ,২২ শে অক্টোবর , ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে  ৭১ টি  শেয়ারের মোট লেনদেন হয়েছে ৬৬.১৪ কোটি টাকা। গতকাল ব্লকে মোট ৬৫ কোম্পানির লেনদেন হয়েছিল ৫০.৫৩  কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন বেশি হয়েছে ১৫.৬১ কোটি টাকার।

আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্যাংক খাতের ইস্টার্ন  ব্যাংক লিমিটেডের (EBL), লেনদেন হয়েছে  ৫০ লাখ শেয়ারের । এর পরেই বেশি লেনদেন হয়েছে ট্রাস্ট ব্যাংক লিমিটেডের  ৪৪ লাখ,সোস্যাল ইসলামি ব্যাংকের লেনদেন  হয়েছে ৩২০২ লাখ, ন্যাশনাল  কের লেনদেন  হয়েছে ৩২ লাখ ও উত্তোরা ব্যাংকেএ  লেনদেন  হয়েছে ১৩.৮০ লাখ শেয়ারের।এই ৫ টি বাদে ও আরও দুটি ব্যাংক তালিকায় ছিল।

আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন  ব্যাংক লিমিটেডের (EBL)। আজ কোম্পানিটির ১৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। ট্রাস্ট ব্যাংক লিমিটেডের  ১৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইসলামি ব্যাংক ৪ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

আজ বেশ কিছু কোম্পানির মূল বাজার দামের চেয়ে বেশি দামে লেনদেন হয়েছে ব্লক লেনদেনের মাধ্যমে।

অপর দিকে আজ  ফ্লোর দামের ৭/১০ শতাংশ কম দামে অনেক কোম্পানির লেনদেন হয়েছে।

বাজারে ফান্ডামেন্টাল বা মৌলভিত্তির ভালো শেয়ার নিয়ে একদল বিনিয়োগকারী হতাশ হয়ে পরছে দিনকে দিন। বেশ কিছু লোকজন ঢাকা শেয়ার বাজার ডটকমকে জানান ভাই ফান্ডামেন্টাল বুঝিনা এখন শেয়ার বিক্রি করতে পারলেই যেন বাঁচি।

কিছু বিনিয়োগকারী হন্য হয়ে খুজতেছেন ক্রেতাদের। কিন্তু তারা তো ক্রেতা খুজে পাচ্ছেন না, ক্রেতা খুজে পেতে ও দিতে হচ্ছে ঘুষ বা সম্মানি চুক্তিভিত্তিক দড় কষাকষির মাধ্যমে, ব্লকে শেয়ার বিক্রি করছেন বিপদে পরা বিনিয়োগকারীরা। আশ্চর্যজনক হলেও সত্য ফ্লোর দামের নিচে শুধু ১০% কমেই না কেউ কেউ ২০% কম দাম দিয়ে ও শেয়ার বিক্রি করছেন ব্লক মার্কেটে। কিভাবে ২০% কমে বিক্রি করলেন জানতে চাইলে একজন বিনিয়োগকারী জানান মার্কেটের মাধ্যমে ১০% কমে আর বাকি ১০% এর দাম নগদ পেমেন্ট করার শর্তে। বিষয় টি খুবই স্পর্শকাতর।

বিভিন্ন হাউজ ও মার্চেন্ট ব্যাংকের কিছু অফিসার হন্যে হয়ে ব্লক মার্কেটে কম দামে কে শেয়ার বিক্রি করবে সারাদিন খুঁজে বেড়ান। ব্লক ট্রেডের মাধ্যমে তারা রমরমা ব্যবসা করছেন। টাকার মাধ্যমে ব্লক মার্কেটে লেনদেন বিষয়টি শেয়ার বাজারে এখন একটি ওপেন বিষয় বলে জানান ব্লক ট্রেড করতে সহায়তা করা কিছু অফিসার।

বাজারের সার্বিক উন্নতির জন্যে ফ্লোর প্রাইজের কমে ব্লক মার্কেটে লেনদেনটা বন্ধ করা এখন সময়ের দাবী। বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের ভেবে দেখা উচিৎ বলে মনে করেন বাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিশেষজ্ঞ ও অভিজ্ঞ বিনিয়োগকারীরা।

দুখঃজনক হলেও সত্য বাজারের বেশ কিছু শেয়ার এত দিনে ফ্লোর ভেঙে উঠে যেত যদি না ফ্লোরের নিচে ব্লক মার্কেটের লেনদেনের সিস্টেম না থাকতো। ফ্লোরের নিচে ১০% কমে ব্লক লেনদেন যেন বাজারের জন্যে ১০ নং বিপদ সংকেত। এটি বন্ধ করা সময়ের প্রয়োজন। আশ্চর্যজনক হলেও সত্য ব্লক মার্কেটের নিচে কেনা, বেচার সুবিধা দেয়াতে মূলত লাভ হয়েছে ইন্সটিটিউট ও কিছু দালাল শ্রেণির লোকজনের।

আজকের দিন বেশ কিছুদিন যাবৎ ব্লক মার্কেটে ইস্টার্ন  ব্যাংক লিমিটেডের (EBL) রেকর্ড পরিমান লেনদেন হয়েছে। অনেকেই ধারণা করছেন ব্যাংকটির গোপনে মালিকানা বদল হচ্ছে। ব্যাংকে বিনিয়োগ করেন এমন কিছু বিনিয়োগকারী ইস্টার্ন  ব্যাংক লিমিটেডের (EBL) সহ বেশ কিছু ব্যাংকের  ব্লক মার্কেটে নিয়মিত  বড় লেনদেন হতে দেখে আশায় বুক বেধে আছেন হয়ত ব্যাংক খাতের এই অচল অবস্থা নিরশন হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।