বিমান বাংলাদেশ এয়ারলাইনস একমাস পরেই ইতালির আকাশে উড়বে। আগামী ২৬শে মার্চ প্রথম ফ্লাইটের ৯৮টি টিকিট এরইমধ্যে বিক্রি হয়ে গেছে। জেনারেল সেলস এজেন্ট বা জিএসএ নিয়োগও চূড়ান্ত পর্যায়ে আছে।
আসা–যাওয়ার সর্বনিম্ন ভাড়া নির্ধারণ হয়েছে ১ লাখ ৪ হাজার ৫ শ টাকা। ঢাকা–রোম রুটটি ব্যবসা সফল করতে বিশেষ পরিকল্পনা রয়েছে, জানালেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম।
ইউরোপের অন্যতম সমৃদ্ধ ও ঐতিহাসিক দেশ ইতালি। ২০১৫ সাল পর্যন্ত ঢাকা–রোম নিয়মিত ফ্লাইট পরিচালনা করতো বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে নানা কারণে রুটটি লাভজনক হয়নি।
বহরে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত হওয়ায় রুটটি আবারও চালু করছে বিমান। ২৬শে মার্চ প্রথম ফ্লাইটের তারিখ নির্ধারণের পর ৫ই ফেব্রুয়ারি শুরু হয় টিকিট বিক্রি। এ পর্যন্ত প্রথম ফ্লাইটের ৯৮টি টিকিট বিক্রি হয়েছে। রোম স্টেশনসহ জিএসএ নিয়োগের কাজও শেষ হয়েছে।
ঢাকা–রোম ফ্লাইট রুটটি লাভজনক করতে ইতালি ছাড়াও পাশের দেশগুলো থেকে যাত্রীদের টানতে পরিকল্পনা নেওয়া হচ্ছে। অত্যাধুনিক বোয়িং–সেভেন–এইট–সেভেন উড়োজাহাজ দিয়ে ইউরোপের এই রুটে ফ্লাইট পরিচালনা করবে বিমান। ঢাকা থেকে সরাসরি ফ্লাইটে মাত্র নয় ঘণ্টায় রোম পৌঁছাবেন যাত্রীরা।
বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, শুরুতে সপ্তাহে তিন দিন–সোম, মঙ্গল ও বৃহস্পতিবার চলবে ফ্লাইট। যাত্রী চাহিদা বাড়লে সপ্তাহে সাত দিনই ফ্লাইট চালানো হতে পারে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।