পুঁজিবাজারের তালিকাভুক্ত ইন্সুরেন্সের খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেডের (PURABIGEN) আগামীকাল বুধবার ২রা,আগস্ট, ২০২৩ স্পট মার্কেটে লেনদেন হবে, স্পট চলবে ৩ আগস্ট পর্যন্ত। কোম্পানিটির রেকর্ড আগামী ৬ই আগস্ট রবিবার।
উল্লেখ্য ৩১শে ডিসেম্বর ২০২২ সমাপ্ত হিসাব বছরের ঘোষিত ৩ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদানের মাধ্যমে পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্তের সম্মতি প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।কোম্পানিটি মোট ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিল এর মধ্যে ৭ শতাংশ নগদ এবং ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ছিল। কোম্পানিটির রেকর্ড আগামী ৬ই আগস্ট ।