বাংলাদেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারতীয় কোচ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাইটসের সঙ্গে ২০০টি ব্রডগেজ বগি কেনার জন্য। প্রকল্পের চুক্তিমূল্য ধরা হয়েছ ১ হাজার ৩০০ কোটি টাকা।
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম জানান, চুক্তি স্বাক্ষরের ২০ মাসের মধ্যে কোচগুলো দেশে আসার কথা রয়েছে। রেলের জন্য আরও কোচ দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় সংখ্যক কোচ কেনার নির্দেশনা দিয়েছেন।
এ সময় রেলসচিব হুমায়ুন কবীর বলেন, ‘সাম্প্রতিক সময়ে দক্ষিণ অংশে রেলের সংযোগ স্থাপন হয়েছে। এতে করে ঢাকার সঙ্গে দক্ষিণের জেলাগুলোর যোগাযোগ বাড়ছে। এর ফলে এসব প্যাসেঞ্জার ক্যারেজ রেল-যোগাযোগকে ত্বরান্বিত করবে।’
অনুষ্ঠানে রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, ভারতীয় কোম্পানির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাহুল মিত্তাল, ভারতীয় রেলওয়ের প্রোডাকশন ইউনিটের অতিরিক্ত সদস্য সঞ্জয় কুমার পংকজ ও ইউরোপীয় ইউনিয়নের হেড অব করপোরেশন মিচেল ক্রেজাসহ রেলওয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।