অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ কার্ডের যাত্রা শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের ব্যাংক খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র (UCB) সহযোগিতায় দেশে প্রথম বারের মতো বিনিয়োগকারীদের জন্যইউসিবি অ্যাসেট প্রিভিলেজনামে একটি বিশেষ সুবিধা নিয়ে এসেছে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

ইউসিবি অ্যাসেট প্রিভিলেজ কার্ড ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের নির্বাচিত বিনিয়োগকারীদের জন্য বিশেষভাবে পরিকল্পনা করা হয়েছে। ইউসিবি অ্যাসেট প্রিভিলেজএর মাধ্যমে বিনিয়োগকারীরা ভ্রমণের সময় এয়ারপোর্টে ইউসিবির অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক লাউঞ্জে বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন।

আজ মঙ্গলবার (২রা এপ্রিল) অনুষ্ঠিত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী আরিফ কাদরী, ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের সম্মানিত বিনিয়োগকারী সজল দত্ত গুপ্তের কাছে কার্ডটি হস্তান্তরের মাধ্যমে এই পরিষেবার উদ্বোধন করেন। সময়ে উপস্থিত ছিলেন ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শেখ মোহাম্মদ রাশেদুল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান, ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সিইও মোহাম্মদ রহমত পাশা, ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সিইও তানজিম আলমগীরসহ ঊর্ধ্বতন অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।