অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশ্বকাপ দল চূড়ান্তের সিরিজ আজ থেকে শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ ও নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার(২১ সেপ্টেম্বর) থেকে। মিরপুরে এই সিরিজের গুরুত্ব সেই অর্থে খুব একটা নেই।

মূল স্কোয়াডের বেশ কিছু ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হয়েছে। মূলত এই সিরিজকে দেখা হচ্ছে ‘মূল্যায়নের’ সিরিজ হিসেবে। এখানে ভালো করা বেশ কয়েকজনকে অন্তর্ভুক্ত করা হবে বিশ্বকাপের স্কোয়াডে।

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় ম্যাচটি শুরু হবে, সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও টি স্পোর্টস।

বিশ্বকাপ শুরুর আর দুই সপ্তাহ বাকি থাকলেও বাংলাদেশ এখনও তাদের স্কোয়াড ঘোষণা করেনি। কোন ১৫ জনকে নিয়ে ভারতে যাবে সেটা নিয়েই দ্বিধায় টিম ম্যানেজমেন্ট। অবশ্য বেশিরভাগ জায়গা চূড়ান্তই, কিছু জায়গায় আছে প্রশ্ন। সেই উত্তর পাওয়ার মিশনও তিন ম্যাচের এই সিরিজ। বিশ্বকাপের ঠিক আগে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে  বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজকে। সাকিবের বদলে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। তবে ফিরেছেন দুই সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ।

এছাড়া এশিয়া কাপের দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটারও আছেন নিউজিল্যান্ড সিরিজে। মূলত আসন্ন বিশ্বকাপের দল চূড়ান্ত করতেই কয়েকজন ক্রিকেটারকে বাজিয়ে দেখার পরিকল্পনা এই সিরিজে। তাদের মধ্যে অন্যতম মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, এনামুল হক বিজয়, তানজিম হাসান সাকিব, খালেদ আহমেদ ও শেখ মেহেদী হাসান। এদের পারফরম্যান্সের দিকে পাখির চোখ তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট।

 

নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে বরাবরই দারুণ প্রভাব বিস্তারকারী দল বাংলাদেশ। অতীত পরিসংখ্যান তেমনটাই সাক্ষ্য দিচ্ছে। ২০১০ ও ২০১৩ সালে দেশের মাটিতে ওয়ানডেতে দুইবার কিউইদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে ৩৮ বার। যেখানে বাংলাদেশ জিতেছে ১০ বার এবং নিউজিল্যান্ড ২৮ বার।

এবার অবশ্য খালি হাতে ফিরতে চায় না নিউজিল্যান্ড। আগের দুইবার হোয়াইটওয়াশ হওয়া নিউজিল্যান্ড এবার বাংলাদেশের কন্ডিশন জয় করতে প্রস্তুতি নিয়েই এসেছে। অধিনায়ক লকি ফার্গুসন জানালেন সেই কথাই, ‘কন্ডিশন আমাদের জন্য চ্যালেঞ্জিং। তবে বাংলাদেশের থেকে নয় অবশ্যই। বাংলাদেশ প্রবল শক্তিশালী। আমরা যথেষ্ট হোমওয়ার্ক করেই এসেছি। ওদের মূল দল নেই। তবে শক্তিশালী দল কিন্তু রয়েছে। যথেষ্ট প্রস্তুতি নিয়ে এসেছি আমরা। আশা করছি, যখন সময় আসবে সেরাটা দিতে পারবো।’

বাংলাদেশের মতো নিউজিল্যান্ড মূল ক্রিকেটারদের আনেনি। তবে বোলিং আক্রমণে ফার্গুসন, কাইল জেমিসন, ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে, ব্লেয়ার টিকনারদের নিয়ে গড়া পেস আক্রমণ একদম নির্বিষ হওয়ার কথা না। কিউই বোলিং আক্রমণের বিপক্ষে বাংলাদেশের তামিম-লিটন-এনামুলরা কেমন করে সেটিই দেখার!

যদিও বিশ্বকাপ দল চূড়ান্তের সিরিজের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার শঙ্কায় আছে। আজ ঢাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৮৬ শতাংশ, রাতে ৪০ শতাংশের মতো। সব মিলিয়ে তাই বৃষ্টির শঙ্কায় পড়তে পারে কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।