সাবেক ভারতীয় অধিনায়ক দাদা খ্যাত সৌরভ গাঙ্গুলীর বায়োপিক আসছে—এমন খবর অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। খোদ সৌরভও খবরটির সত্যতা নিশ্চিত করেছিলেন। জানা গেছে, পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা সিনেমাটি নির্মাণ করবে।
তবে বড় পর্দায় সৌরভের চরিত্রে কে অভিনয় করবেন, তা নিয়ে অনেক দিন ধরে গুঞ্জন ছিল। অবশেষে জানা গেল সৌরভের বায়োপিকের অভিনেতার নাম।
শুরুতে সৌরভের চরিত্রে রণবীর কাপুরের অভিনয়ের কথা শোনা গেছে। তবে নতুন খবর, রণবীর নন, পর্দায় সৌরভ হচ্ছেন আয়ুষ্মান খুরানা। জানা গেছে, ছবিটি পরিচালনা করছেন রজনীকান্তের কন্যা ঐশ্বর্য রজনীকান্ত।
আয়ুষ্মান খুরানা বাঁহাতি, সৌরভও তা–ই। ‘দাদা’র চরিত্রে আয়ুষ্মানকে নেওয়ার এটাও বড় কারণ। আগামী ডিসেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।
এর আগে ভারতের আরও সাবেক দুই ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজাহার উদ্দিন এবং মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে বায়োপিক তৈরি হয়েছিল।
প্রথমটি সেভাবে সাড়া না জাগালেও ধোনিকে নিয়ে নির্মিত সিনেমা ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সাড়া ফেলেছিল।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।