অর্থ লিপি

২৪ অক্টোবর ২০২৬ শনিবার ৮ কার্তিক ১৪৩৩

পাপনের পদত্যাগ, বিসিবির বৈঠকে যোগ দিয়েছেন ফারুক-ফাহিম

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রুদ্ধশ্বাস বৈঠক । ইতিমধ্যে বৈঠকে যোগ দিয়েছেন ফারুক আহমেদ। একইসঙ্গে দেখা গেছে নাজমুল আবেদীন ফাহিমকেও। এছাড়া ইনাম ও মাহমুব আনামকেও দেখা গেছে।

এছাড়া আম্পায়ার্স কমিটির সদস্য ইফতেখার আহমেদ মিঠুও যোগ দিয়েছেন বৈঠকে।

বিসিবির গঠনতন্ত্র মোতাবেক পরিচাল বোর্ডের সদস্যদের অন্তত ৯ জন উপস্থিত থাকলেই চলবে। তবে পরিচাল না হলেও এতে উপস্থিত হয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদীন ফাহিম।

আজ বেলা ১১টায় শুরু হওয়া এই বৈঠকে পরিচালকদের মধ্যে আরও উপস্থিত আছেন আকরাম খান, সাইফুল আলম স্বপন, ফাহিম সিনহা, খালেদ মাহমুদ সুজন ও সালাউদ্দিন চৌধুরি।

অবশেষে আজ বুধবার (২১ আগস্ট) অনলাইনে হওয়া বোর্ড মিটিংয়ে পদত্যাগের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হাসান পাপন, সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করেছেন।

বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।