অর্থ লিপি

৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার ২৫ ভাদ্র ১৪৩৩

সিঙ্গার বিডি দ্বিতীয় প্রান্তিকে লোকসানে পরেছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের বহুজাতিক কোম্পানি সিঙ্গার বাংলাদেশ লিমিটেড (SINGERBD) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৫ – জুন ২৫) ও (জানুয়ারি ২৫ – জুন২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার (২৫ই জুলাই)  অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে ৩ মাসে (এপ্রিল ২৫ -জুন ২৫) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান(ইপিএস) হয়েছে ৩.১১ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল ২.৫৮ টাকা।

অপরদিকে গত ৬ মাসে (জানুয়ারি ২৫ – জুন ২৫) ২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬.৬১ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ২.৩৭ টাকা।

গত ৩০ শে জুন ২০২৫, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদ প্রবাহ (NOCFPS) হয়েছে ১২.৫২ টাকা, যা আগের বছরে  ছিল ৫.৯৩ টাকা এবং শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে  ১৮.২০ টাকা।যা আগে ছিল ২৫.৮১ টাকা।

১৯৮৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত  সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৯ কোটি ৭০ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ২৪১ কোটি ৪৮ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৯কোটি ৯৭ লাখ ২ হাজার ৮৩৮। এর মধ্যে ৫৭ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৩০.৩৬ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী,  ও বাকি ১২.৬৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।