অর্থ লিপি

২৩ অক্টোবর ২০২৬ শুক্রবার ৭ কার্তিক ১৪৩৩

নতুন বাংলাদেশ সরকারের মন্ত্রিসভায় কে পূর্ণমন্ত্রী হয়েছেন এবং কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের মাধ্যমে দেশের প্রশাসনিক কাঠামোয় শুরু হয়েছে নতুন অধ্যায়। শপথ গ্রহণের পরপরই পূর্ণমন্ত্রীদের মধ্যে মন্ত্রণালয় বণ্টন সম্পন্ন করা হয়েছে। অর্থনীতি, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বিদ্যুৎ–জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ গুরুত্বপূর্ণ খাতে দায়িত্ব পেয়েছেন অভিজ্ঞ ও পরিচিত নেতারা। সরকারের এই নতুন দায়িত্ব বণ্টনের মাধ্যমে উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক কর্মসূচিতে গতি আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজ বিকালে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে প্রথমে শপথ নেন। এর পর শপথ নেন নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হলো। একই সঙ্গে প্রায় দুই যুগ পর বিএনপির নেতৃত্বাধীন সরকারের যাত্রা শুরু হলো। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথ পড়ান।

পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ (টুকু), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এ জেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদীর, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, মোহাম্মদ আমিন উর রশীদ (টেকনোক্র্যাট), আফরোজা খানম, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহছানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম।

মন্ত্রীদের শপথের পর প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, মো. শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশীদ, মো. রাজিব আহসান, মো. আব্দুল বারী, মীর শাহে আলাম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ ও আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।

নিচে নতুন মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন, তার বিস্তারিত তালিকা তুলে ধরা হলো—

. মির্জা ফখরুল ইসলাম আলমগীর – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (LGRD&C)
২. আমির খসরু মাহমুদ চৌধুরী – অর্থ মন্ত্রণালয় ও পরিকল্পনা মন্ত্রণালয়
৩. সালাহউদ্দিন আহমদ – স্বরাষ্ট্র মন্ত্রণালয়
৪. ইকবাল হাসান মাহমুদ টুকু – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়
৫. হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) – মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬. আবু জাফর মো. জাহিদ হোসেন – মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজকল্যাণ মন্ত্রণালয়
৭. ডা. খলিলুর রহমান (টেকনোক্র্যাট) – পররাষ্ট্র মন্ত্রণালয়
৮. আব্দুল আউয়াল মিন্টু – পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
৯. কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ – ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
১০. মিজানুর রহমান মিনু – ভূমি মন্ত্রণালয়
১১. নিতাই রায় চৌধুরী – সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়
১২. খন্দকার আব্দুল মুক্তাদির – বাণিজ্য, শিল্প ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়
১৩. আরিফুল হক চৌধুরী – শ্রম ও কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
১৪. জহির উদ্দিন স্বপন – তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়
১৫. মোহাম্মদ আমিন উর রশিদ (টেকনোক্র্যাট) – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ও খাদ্য মন্ত্রণালয়
১৬. আফরোজা খানম – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়
১৭. মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি – পানি সম্পদ মন্ত্রণালয়
১৮. আসাদুল হাবিব দুলু – দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়
১৯. মো. আসাদুজ্জামান – আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
২০. জাকারিয়া তাহের – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়
২১. দীপেন দেওয়ান – পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়
২২. এ. ন. ম. এহসানুল হক মিলন – শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়
২৩. সরদার মো. সাখাওয়াত হোসেন – স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
২৪. ফকির মাহবুব আনাম – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়
২৫. শেখ রবিউল আলম – সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ-পরিবহন মন্ত্রণালয়

নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নেতৃত্বে দেশের অর্থনৈতিক অগ্রগতি, সুশাসন প্রতিষ্ঠা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে—এমনটাই প্রত্যাশা করছে সচেতন মহল।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।