অর্থ লিপি

৩০ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার ১৭ বৈশাখ ১৪৩৩

দেখে নেই সাত কোম্পানির লভ্যাংশ ঘোষণার খবর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৭ কোম্পানি বিদায়ী সপ্তাহে লভ্যাংশ ঘোষণা করেছে । কোম্পানিগুলো হলো-হাইডেলবার্গ ম্যাটারিয়েলস বাংলাদেশ পিএলসি, বাটা সু , যমুনা ব্যাংক , প্রগতি ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স এবং  বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স।

হাইডেলবার্গ ম্যাটারিয়েলস

৩১ ডিসেম্বর ২০২৪, সমাপ্ত অর্থবছরের জন্য হাইডেলবার্গ ম্যাটারিয়েলস ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.১৭ টাকা । আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৮.১৩ টাকা ।

আলোচ্য অর্থবছরশেষে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩৬.২৬ টাকা।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭২.৮৭ টাকা।

আগামী ১৬ জুন হাইব্রিড পদ্ধতিতে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

বাটা সু কোম্পানি

৩১ ডিসেম্বর ২০২৪ ,সমাপ্ত অর্থবছরের জন্য বাটা সু ১০৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২১.৬২ টাকা ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২২০.২২ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৬ জুন কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৬ মে।

যমুনা ব্যাংক

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য যমুনা ব্যাংক ১৭.৫০ শতাংশ নগদ এবং ৬.৫০ শতাংশ বোনাসসহ মোট ২৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৭ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ২.৬৮ টাকা ।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৬১ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মে।

প্রগতি ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য প্রগতি ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ  ও ৭ শতাংশ বোনাসসহ ২৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.৬১ টাকা । আগের বছর ইপিএস ছিল ৫.০১ টাকা (রিস্টেটেড)।

৩১ ডিসেম্বর ২০২৪, অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৫৭.৫৮ টাকা ।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা আগামী ১৯ জুন বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ মে।

মেঘনা ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য মেঘনা ইন্স্যুরেন্স ১০ শতাংশ নগদ  লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা । আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১.২৯ টাকা।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪.৬১ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৮ জুন হাইব্রিড প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ মে।

ইউনাইটেড ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর ২০২৪, সমাপ্ত অর্থবছরের জন্য ইউনাইটেড ইন্স্যুরেন্স ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.২৬ টাকা । আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ১.৭৮ টাকা ।

৩১ ডিসেম্বর ২০২৪, তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০.৫৯ টাকা ।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফরমের মাধ্যমে কোম্পানিটির ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

৩১ ডিসেম্বর ২০২৪, সমাপ্ত অর্থবছরের জন্য বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.১৯ টাকা। আগের বছর কোম্পানিটির ইপিএস ছিল ৪.০৪ টাকা ।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮.৪৫ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ২৪ জুন দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে কোম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২০ মে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।