অর্থ লিপি

১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ৩০ ভাদ্র ১৪৩৩

বিজিএমইএর সভাপতি এনবিআরের কাছে দ্রুত ও ঝামেলা মুক্ত সেবা চাইলেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দ্রুত ঝামেলামুক্ত সেবা চাইলেন দেশের তৈরি পোশাক রপ্তানিতে প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে। গতকাল বুধবার এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সঙ্গে বৈঠকেকরে অনুরোধ জানান বিজিএমইএর সভাপতি ফারুক হাসান। সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সহ সভাপতি মোঃ মুনির হোসেন।

বিজিএমইএর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এনবিআরের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে পোশাকশিল্পের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন বিজিএমইএর সভাপতি।

বিজিএমইএর সভাপতি বলেন, বৈশ্বিক বাজারে পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে সহজ দ্রুততম সময়ে ব্যবসায়িক প্রক্রিয়া পরিষেবা নিশ্চিত করতে হবে। কারণ, উচ্চ মূল্যের পোশাক সরবরাহে লিড টাইম তুলনামূলক কম (পণ্য উৎপাদন থেকে জাহাজীকরণ পর্যন্ত) কম লিড টাইমে পোশাক সরবরাহের চাহিদা ক্রমবর্ধমান ভাবে বাড়ছে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দ্রুত ঝামেলামুক্ত সেবা চেয়ে ফারুক হাসানবলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার পর পোশাকশিল্পের প্রতিযোগিতার সক্ষমতা রপ্তানি প্রবৃদ্ধির গতি বজায় রাখতে এনবিআরের প্রয়োজনীয় সহায়তা অপরিহার্য।

তিনি আরও বলেন, এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য সুযোগের পাশাপাশি চ্যালেঞ্জ, বিশেষ করে শুল্ক কাঠামোর পরিবর্তনের প্রেক্ষাপটে নতুন ধরনের বাস্তবতা নিয়ে আসছে। সময় শিল্পের প্রতিযোগিতার সক্ষমতা ধরে রাখতে বাংলাদেশকে কৌশলগত পদক্ষেপ নিতে হবে।

উল্লেখ্য, পোশাক রপ্তানিকারকদের বর্তমান চ্যালেঞ্জ সমাধানে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান এনবিআরের সদস্য মোঃ মাসুদ সাদিকের সঙ্গেও বৈঠক করেন।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।