মাছের আড়তে ছুটির দিনের শুরুতে ছিল ইলিশ বেচাকেনার ধুম। তবে সরবরাহ স্বাভাবিক থাকলেও দুদিনের ব্যবধানে দাম বেড়েছে। ভোর থেকেই ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখরিত বাজারগুল। রুই, কাতল, আইড়, বোয়াল, মৃগেল, কৈ-শিংসহ স্থানীয় খালবিলের হরেক রকম মাছ ওঠে এ বাজারে।
মাছের রাজা ইলিশ ঘিরে ক্রেতাদের জটলা একটু বেশিই। তবে ভরা মৌসুমেও আকাশ ছোঁয়া দাম এই মাছের।
ক্রেতারা জানিয়েছেন, ভরা মৌসুম আর ভারতে ইলিশ রফতানি বন্ধ থাকার পরও এমন দাম অযৌক্তিক। তন্ময় নামের এক ক্রেতা জানান, ইলিশ এখন আমদের মত সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। মূলত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ইলিশসহ সব ধরনের মাছের দাম বাড়িয়ে দিয়েছে। বাজার নিয়ন্ত্রণে মনিটরিং জোরদার করতে হবে, সরকার বদল হলেও সিন্ডিকেট বিলুপ্ত হয়নি, বরং পুরোদমে সক্রিয় বাজার সন্ত্রাসীরা (সিন্ডিকেট গ্রুপ)।
তবে বিক্রেতারা বলছেন, বরাবরে অজুহাতের ন্যায় ‘নদীতে আগের তুলনায় মাছ কম ধরা পড়ায় বাজারে কমছে না দাম।’
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।