অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

পানি নিয়ে মোদির ফের কড়া সমালোচনায় মমতা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের কড়া সমালোচনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে  । ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গতকাল সোমবার (৮ জুলাই) প্রশাসনিক বৈঠকে কেন্দ্রীয় সরকারকে এক হাত নেন মুখ্যমন্ত্রী।

খবরে বলা হয়েছে, গতকালের বৈঠকে মমতা উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি, শহরের যানজট থেকে মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেই সঙ্গে দামোদর ভ্যালি কর্পোরেশনের (ডিভিসি) পানি ছাড়া নিয়েও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন।

মমতা বলেন, গঙ্গায় ভাঙন দেখার দায়িত্ব কেন্দ্রের। কিন্তু কেন্দ্র গত ১০ বছরে তা করেনি। বাঁধ থেকে পানি ছাড়ার আগে প্রতিদিন ডিভিসির রিপোর্ট তাকে পাঠাতে হবে।

তিস্তা চুক্তির পুনর্নবীকরণ নিয়েও কেন্দ্রকে এক হাত নিয়েছেন তিনি। তার মতে, তিস্তার পানি বাংলাদেশকে দিয়ে দেওয়া হলে উত্তরবঙ্গের মানুষ পানি পাবেন না।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।