অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

আইসিবি ক্যাপিটাল ও ব্র্যাক ইপিএলের সাথে গ্রিন টাইগারের ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

শেয়ার বাজার থেকে মূলধন সংগ্রহের লক্ষ্যে গ্রিন টাইগার ইলেক্ট্রিক ভেহিকল লিমিটেড কর্তৃক ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের (আইসিবি) অন্যতম সাবসিডিয়ারি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের এর সাথে ত্রিপক্ষীয় ইস্যু ম্যানেজমেন্ট চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এর প্রধান কার্যালয়ের বোর্ড রুমে একটি অনাড়াম্বর অনুষ্ঠানের মাধ্যমে উক্ত চুক্তি স্বাক্ষরিত হয়। গ্রিন টাইগার ইলেক্ট্রিক ভেহিকল লিমিটেড এর পক্ষে আলোচ্য চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মিজানুর রহমান। এছাড়া আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের (আইসিএমএল) প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব মাজেদা খাতুন এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব সৈয়দ রাশেদ হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

আইসিবি পরিচালনা বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যাপক . সুবর্ণ বড়ুয়া এবং আইসিএমএলের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইসিবি ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল হোসেন উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া গ্রিন টাইগার ইলেক্ট্রিক ভেহিকল লিমিটেড, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এবং ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।