অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফারইস্ট লাইফ থেকে মোজাম্মেল বাবুর পদত্যাগ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন ৭১ টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু। পদত্যাগের কারণ হিসেবে উল্লেখ করেছেন, তিনি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।

তিনি প্রতিষ্ঠানটির পুনর্গঠিত পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে সোমবার (১৯ আগস্ট) তিনি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন।

মোজাম্মেল হক ২০২১ সালের ১ সেপ্টেম্বর ফারইস্ট ইসলামী লাইফের স্বতন্ত্র পরিচালক মনোনীত হন। সেদিন শেয়ার বাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি বীমা কোম্পানিটির পরিচালনা পর্ষদ অপসারণ করে নতুন ১০ স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। বিনিয়োগকারী, পলিসি হোল্ডার এবং সামগ্রিক পুঁজিবাজার সুরক্ষায় সংস্থাটি এই সিদ্ধান্ত নেয়।

পদত্যাগপত্রে মোজাম্মেল হক বাবু উল্লেখ করেন, দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হওয়ায় গত ১ বছরেরও অধিক সময় তিনি কোনও বোর্ড সভায় উপস্থিত হতে পারেননি। এক বছর আগেই মৌখিকভাবে তিনি চেয়ারম্যানকে দায়িত্ব পালনে অপারগতার কথা জানিয়েছিলেন। এ পর্যায়ে তিনি লিখিতভাবে পদত্যাগপত্র দাখিল করছেন এবং তার অনুপস্থিতির দিন থেকে তা কার্যকর করার অনুরোধ জানিয়েছেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।