অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

অক্টোবরে প্রাক নির্বাচন পর্যালোচনা টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী অক্টোবরে প্রাক নির্বাচন টিম পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১লা আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস।

এর আগে বেলা ১১টা নাগাদ কমিশনে আসেন মার্কিন রাষ্ট্রদূত। প্রায় দেড় ঘণ্টা বৈঠক শেষের বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

পিটার হাস বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন চায়। যেকোনো দেশের শান্তি ও গণতন্ত্রের বজায় থাকুক সেটা যুক্তরাষ্ট্র চায়।

তবে তা ভিয়েনা কনভেনশনের শর্ত ভঙ্গ বলে মনে করেন না পিটার হাস।

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব ও কমিশন সচিব জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

 

মূলত আসছে নির্বাচন নিয়ে কমিশনের যে রোডম্যাপ সেই অনুসারে প্রস্তুতি কেমন, আর সুষ্ঠু নির্বাচন পরিচালনায় এই কমিশন কী কী পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে অবহিত করতেই এই বৈঠক বলেন ইসি সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, গত ৮ই জুন সিইসি কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করেছিলেন পিটার হাস। বৈঠক শেষে আগামী নির্বাচন ইস্যুতে যুক্তরাষ্ট্রের অবস্থান জানিয়েছিলেন তিনি।

ওই সময় তিনি বলেন, যুক্তরাষ্ট্র আগামীতে বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায়।

নির্বাচনে কে বিজয়ী হবে তা নিয়ে যুক্তরাষ্ট্রের মাথাব্যথা নেই উল্লেখ করে রাষ্ট্রদূত তখন বলেছিলেন, তার দেশ এমন একটি নির্বাচন চায় যেখানে বাংলাদেশের জনগণ তাদের নেতা নির্বাচন করবে।

 

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।