অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন সিনেমা ‘মাসুদ রানা’র

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বাংলাদেশ বাংলা ভাষার সব চেয়ে সফলতম গোয়েন্দা চরিত্র মাসুদ রানা। নন্দিত লেখক কাজী আনোয়ার হোসেনের তিন শতাধিক গল্পে চরিত্রটি উঠে এসেছে। যা একসময় বিপুল জনপ্রিয় ছিল। গল্পের সেই কালজয়ী চরিত্র সিনেমার পর্দায়ও এসেছে।

গেলো বছর মুক্তি পাওয়া আলোচিত সিনেমা ‘এমআর-৯: ডু অর ডাই’ ছিল মাসুদ রানা সিরিজেরই প্রথম বই ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত। যদিও ছবিটি কাঙ্ক্ষিত সাড়া পায়নি। তবে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া হাল ছাড়ছে না। ফের মাসুদ রানার গল্প নিয়ে আসছে রূপালি পর্দায়।

গতকাল সোমবার (২২শে জানুয়ারি) সন্ধ্যায় খবরটি নিশ্চিত করলেন জাজ কর্ণধার আব্দুল আজিজ।

তিনি জানান, এবার মাসুদ রানা সিরিজের ‘অপারেশন চিতা’ গল্পটি নিয়ে ছবি বানাবেন তারা। আগামী ২৮শে জানুয়ারি ছবিটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা অর্থাৎ মহরত সারবেন। আজিজ বলেন, “ছবির নাম রাখা হয়েছে ‘চিতা’। নির্মাতা ও নায়ক-নায়িকার নাম আপাতত গোপন থাক। মহরতে জানানো হবে। তবে এটুকু বলতে পারি, কাস্টিংয়ে অনেক বড় চমক থাকবে।”

আজিজ জানালেন, বাংলাদেশের পাশাপাশি থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামে হবে ‘চিতা’র চিত্রায়ন। আগামী মার্চেই শুরু হবে শুটিং। নির্মাণ শেষে বিশ্বব্যাপী ৩০টির বেশি দেশে ছবিটি বাংলা ও ইংরেজি দুই ভাষায় মুক্তি দেওয়া হবে।

উল্লেখ্য, ‘অপারেশন চিতা’ বইটি প্রকাশ হয়েছিল ১৯৯১ সালে। মাসুদ রানা সিরিজের অন্যসব বইয়ের মতো এটিও প্রকাশ করেছিল সেবা প্রকাশনী।

‘মাসুদ রানা’ সিরিজ নিয়ে প্রথম সিনেমা নির্মিত হয় ১৯৭৪ সালে। যেখানে নাম ভূমিকায় অভিনয় করেছিলেন সোহেল রানা। এরপর গত চার দশকে আর পর্দায় পাওয়া যায়নি চরিত্রটিকে। শেষমেশ জাজ মাল্টিমিডিয়া উদ্যোগ নেয়, মাসুদ রানা সিরিজের কয়েকটি গল্প সিনেমায় তুলে আনবে। যার একটি ‘এমআর-৯’; মুক্তি পায় গত বছরের ২৫শে আগস্ট। আসিফ আকবরের পরিচালনায় ছবিটিতে মাসুদ রানার ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন। এছাড়াও ছিলেন যুক্তরাষ্ট্রের ফ্রাঙ্ক গ্রিলো, কেলি গ্রেসন, ভারতের সাক্ষী প্রধান, বাংলাদেশের জেসিয়া ইসলাম প্রমুখ।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।