পুঁজিবাজারের এসএমই মার্কেটে তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি এমকে ফুটওয়্যার পিএলসিহংকংভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ফান্ডরিচ গ্লোবাল কোম্পানি লিমিটেড–এর সাথেএকটি বড় ধরনের ওএমই (OEM) ম্যানুফ্যাকচারিং চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিরফলে কোম্পানিটির রপ্তানি আয় ও উৎপাদন সক্ষমতায় এক বিশাল পরিবর্তনেরসম্ভাবনা তৈরি হয়েছে।
আজ মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
চুক্তির মূল বিষয়সমূহ: গত ২৫ মার্চ ২০২৬ তারিখে চুক্তিটি সম্পাদিত হয় এবং গতকাল৬ এপ্রিল কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় এটি অনুমোদিত হয়েছে। চুক্তিরআওতায় এমকে ফুটওয়্যার হংকংয়ের ওই প্রতিষ্ঠানের জন্য জুতা তৈরি করবে।
উৎপাদন ও লক্ষ্যমাত্রা: আগামী ৩ মে ২০২৬ থেকে পরীক্ষামূলক উৎপাদন শুরুহবে, যা চলবে জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে ২ লাখ জোড়া জুতা তৈরির লক্ষ্যমাত্রানির্ধারণ করা হয়েছে।আগামী ১ জুলাই ২০২৬ বা তার আগে ন্যূনতম ৫ বছর মেয়াদীএকটি দীর্ঘমেয়াদী চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। ২০২৬–২৭ অর্থবছরে ২৭ লাখ জোড়া জুতা বিক্রিরলক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লাখ মার্কিন ডলার। এটি২০২৪–২৫ অর্থবছরের তুলনায় প্রায় ৩৪৩ শতাংশ বেশি প্রবৃদ্ধি। ২০২৯ সালের মার্চের মধ্যে বছরে ৫০ লাখ জোড়া জুতা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে মোট রপ্তানি আয় ৪কোটি ডলারে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫০০ কোটি টাকা) পৌঁছাবে বলে আশা করছে কোম্পানিটি।
পরিচালনা পর্ষদের প্রত্যাশা:
এমকে ফুটওয়্যারের পরিচালনা পর্ষদ মনে করছে, এই অংশীদারিত্বের ফলে কোম্পানির কারখানার সক্ষমতার পূর্ণ ব্যবহার নিশ্চিত হবে এবং শেয়ারহোল্ডারদের জন্য টেকসই ভ্যালু তৈরি হবে। এটি কোম্পানির রপ্তানি অর্ডার পাইপলাইনকে আরও শক্তিশালী করবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।