জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পবিত্র রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখতে আমদানিতে শুল্ক-কর ১৫ শতাংশ কমিয়েছে।
আজ মঙ্গলবার (১৮ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এনবিআর।
এতে বলা হয়, রমজান মাসে তাজা ফলের দাম সাধারণ জনগণের ক্রয় সীমার মধ্যে রাখার লক্ষ্যে বৃহত্তর জনস্বার্থে সরকার তাজা ফল আমদানির ক্ষেত্রে আমদানি পর্যায়ে আরোপিত সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ এবং আমদানি পর্যায়ে আরোপিত ৫ শতাংশ আগাম কর সম্পূর্ণ অব্যাহতি দিয়ে গত ১৬ মার্চ দুইটি নতুন প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়া গত ১০ মার্চ আরও একটি পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ফল আমদানিতে বিদ্যমান অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। ফলে, ফল আমদানিতে বিদ্যমান শুল্ক-করাদি ১৫ শতাংশ কমানো হলো।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।