অর্থ লিপি

২২ জুলাই ২০২৬ বুধবার ৭ শ্রাবণ ১৪৩৩

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ক্রেডিট রেটিং প্রকাশ

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাংকবহির্ভূত আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট  লিমিটেডের (NHFIL) ক্রেডিট রেটিং ফলাফল প্রকাশ করেছে।

কোম্পানিটির ক্রেডিট রেটিং সম্পন্ন করেছে Credit Rating Information and Services Limited (CRISL)।

৩১ডিসেম্বর ২০২৩, পর্যন্ত নিরীক্ষিত আর্থিক বিবৃতির উপর ভিত্তি করে  দীর্ঘমেয়াদে “AA-” এবং স্বল্প মেয়াদে “ST-2” হিসাবে কোম্পানির রেটিং নিশ্চিত করেছে এবং রেটিং তারিখ পর্যন্ত অন্যান্য প্রাসঙ্গিক গুণগত তথ্য অনুযায়ী এই রেটিং সম্পন্ন করেছে।

২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট  লিমিটেডের অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১০৯ কোটি ৯৫ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫০.৫৭ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে ১০.৯০ শতাংশ, সরকারের কাছে ৯.৩৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ২৯.১৯ শতাংশ শেয়ার রয়েছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।