দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার (১১ অক্টোবর ) দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে। আজ ডিএসইর দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় ১০ টি খাতের শেয়ার ছিল।
আজ বাড়ার শীর্ষে উঠে এসেছে ফুয়াং ফুড লিমিটেড। আজ শেয়ারটির দাম টাকা বেড়েছে, যা শতাংশের দিক দিয়ে ৯.৯৩ শতাংশ বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩৩.২০ টাকা লেনদেন হয়েছে।
আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার দ্বিতীয় স্থানে এসেছে দেশবন্ধু পলিমার লিমিটেড। আজ কোম্পানিটির দাম বেড়েছে ৩.৩০ টাকা, যা শতাংশের দিক দিয়ে ৯.৮৫ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৬.৮০ টাকা দামে লেনদেন হয়।

আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকার তৃতীয় স্থানে থাকা মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারের দাম ৩.৭০ টাকা বেড়েছে যা শতাংশের দিক দিয়ে ৯.৫৯ শতাংশ দাম বেড়েছে।
আজ দাম বৃদ্ধির শীর্ষ ২০ তালিকায় থাকা অন্য শেয়ারগুলো ছিল যথাক্রমে বিডিকম,সোনালি আশ ,ওয়াইমেক্স,ইয়াকিন পলিমার,মেঘনা সিমেন্ট ইনটেক ,ইন্ট্রাকো ইত্যাদি।
আশ্চর্যজনক হলেও সত্য প্রতিদিন টপ গেইনিং বৈচিত্র্যময় হলেও উপকৃত হচ্ছেন সামান্য কিছু বিনিয়োগকারী। কেননা প্রায় প্রতিদিনই টপ গেইনিং তালিকা পরিবর্তন হচ্ছে। হিমসিম খাচ্ছেন বিনিয়োগকারীরা। আজ যে শেয়ার টপ গেইনিং এ থাকছে কাল সেটা চলে যাচ্ছে টপ লুজারে, যে কারণে বিনিয়োগকারীগন ব্যাপকভাবে অস্থিরতার মধ্য দিয়ে চলছেন।