অর্থ লিপি

৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার ২৩ ভাদ্র ১৪৩৩

কুয়েতে ব্যাপক অভিযান, আতঙ্কে প্রবাসীরা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবৈধ ভাবে বসবাসরত প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী। এরই মধ্যে অনেক প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে।

মধ্যপ্রাচ্য-ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার (২৭ জুলাই) রাজধানী কুয়েত সিটির অদূরে বিদাইদ আল গার এলাকায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় অসংখ্য প্রবাসীকে গ্রেফতার করা হয়।

কুয়েত সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, অভিযানটি আকস্মিক মনে হলেও এটি নিয়মিত অভিযানের অংশ।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতেও অভিযান চালিয়ে বেশ কয়েকজন অবৈধ প্রবাসীকে গ্রেফতার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার পাশপাশি নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

তবে এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করা হয়েছে, তা সুনির্দিষ্টভাবে না জানালেও দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব প্রবাসী নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

গত মার্চে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় বেঁধে দিয়েছিল কুয়েত সরকার। ওই তিন মাসে কারও বিরুদ্ধে অভিযান চালানো হয়নি। কিন্তু নির্ধারিত কময়ের মধ্যেও যারা বৈধ হতে পারেননি তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে কুয়েত সরকার।

সেই সময় কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত ছাড়লে ফের নতুন ভিসা নিয়ে নিয়মতান্ত্রিকভাবে তাদের কুয়েতে প্রবেশের সুযোগ দেয়া হতে পারে।

এর আগে ২০২০ সালের এপ্রিল মাসে অবৈধ অভিবাসীদের কুয়েত ছাড়ার সুযোগ দিয়েছিল দেশটির সরকার। এবার নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ অভিবাসীরা কুয়েত না ছাড়লে, তাদের কালো তালিকাভুক্ত করা হবে বলে আগেই ঘোষণা দেয়া হয়েছিল।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।