আজ বুধবার ২২ মার্চ ২০২৩, ভোরে জেলার রাজাপুর উপজেলার নৈকাঠি বাজারের পশ্চিম পাড় এলাকায় এ আগুনের ঘটনা ঘটে।
ঝালকাঠিতে অগ্নিকান্ডের ঘটনায় ছয়টি দোকান পুড়ে গেছে। এসময় আগুন নেভাতে গিয়ে অন্তত পাঁচ জন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্তরা জানান, এ আগুনে তাদের ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা।
ক্ষতিগ্রস্তরা জানান, ভোরে কবিরের চায়ের দোকানে আগুন জ্বলতে দেখে পাহারাদাররা চিৎকার শুরু করেন। খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে ছয়টি দোকান পুড়ে যায়। তারা জানান, এ আগুনের ক্ষতির পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা।
রাজাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক জানান, আগুনের কারণ সম্পর্কে জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে বলা যাবে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।