অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

সাপ্তাহিক পুঁজিবাজার বিশ্লেষণ ,একজন বিনিয়োগকারীর আশা রোজার মাসে আল্লাহ বরকত দিবেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৪০০ টি কোম্পানির লেনদেন হয়েছে, এর মধ্যে দাম বেড়েছে ১৫ টির, দাম কমেছে ১৪১ টির, দাম অপরিবর্তিত ছিল  ২২২ টির এবং কোন লেনদেন হয়নি ২২ টি  কোম্পানির।

গত সপ্তাহে দিনে মোট লেনদেন হয়েছে ২৫৪০.০৭  কোটি টাকা ,গড়ে প্রতিদিন লেনদেনহয়েছে ৫০৮.০১ কোটি টাকা। গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হয়েছিল ৬০৭.১৬ কোটি টাকা ,এবং সবচেয়ে কম লেনদেন হয়েছিল ৪৩৩.৫৮ কোটি টাকার।

গত সপ্তাহে সূচক লেনদেন উভয়ই কমেছে।গত সপ্তাহে ডিএসইএক্স সূচক ৩৯.৯৩ পয়েন্টকমে সপ্তাহ শেষ করেছে।গত সপ্তাহে লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৪৪ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার টাকা কমেছে।যা শতাংশের দিক দিয়ে .৭৪ শতাংশ কমেছে।গত সপ্তাহে বাজারে উল্লেখ্য যোগ্য তেমন কোন লেনদেন ছিলনা। পুরো সপ্তাহ জুড়েবিনিয়োগকারীদের হতশার মধ্য দিয়ে কেটেছে। নিন্মে গত সপ্তাহের বাজারের টপ গেইনার, টপলুজার টপ ট্রেড লেনদেন নিয়ে আলোকপাত করা হলোঃ

সাপ্তাহিক (TOP GAINER) বা দাম বাড়ার শীর্ষে ছিল আলহাজ্ব টেক্সটাইল মিলসলিমিটেড। সপ্তাহ জুড়ে শেয়ারটির দাম বেড়েছে ১১.৮৬ শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি ডিএসইর সাপ্তাহিক দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে এসেছিল।ডিএসইতে সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যেরয়েছে সিটি জেনারেল ইন্সুরেন্সের দাম বেড়েছে .১২ শতাংশ, এডিএন ইউনিয়ন ক্যাপিটালএর দাম বেড়েছে  শতাংশ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজের দাম বেড়েছে .০৪ শতাংশ, ওয়াইমেক্সইলেক্ট্রোডের দাম বেড়েছে .৬৩ শতাংশ, ইউনিলিভার কঞ্জুমারের দাম বেড়েছে .৮৬শতাংশ,রংপুর ফাউন্ডারির দাম বেড়েছে .৮১ শতাংশ, ন্যাশনাল ফিডের দাম বেড়েছে .১৭শতাংশ, এআই বিএল পারপুচুয়াল মিচুয়াল ফান্ডের দাম বেড়েছে  .০২ শতাংশ এবং ফাইনফুডের দাম বেড়েছে .২৩ শতাংশ।

সাপ্তাহিক (TOP LOSER) বা দাম পতনের শীর্ষে ছিল বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স  কোম্পানি লিমিটেড ,সপ্তাহ জুড়ে ফান্ডটির দাম কমেছে ১৫.৯৭  শতাংশ এর মাধ্যমে কোম্পানিটি  ডিএসইর সাপ্তাহিক দাম পতনের তালিকার শীর্ষে উঠে এসেছিল।ডিএসইতে সাপ্তাহিক দাম পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যেমেট্রো স্পিনিং এর দাম কমেছে ১৩.৩৭ শতাংশ, লিগ্যাসী ফুটওয়্যারের দাম কমেছে ১২.৮৩ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের দাম কমেছে ১১.৯৮ শতাংশ, এপেক্স ফুটওয়্যারেরদাম কমেছে ১১ শতাংশ, ইনটেক অনলাইনের দাম কমেছে ১০.৭৩ শতাংশ, প্রগতি লাইফইন্সুরেন্সের দাম কমেছে  .৮৫ শতাংশ, ওরিয়ন ইনফিউশন দাম কমেছে .৮৫ শতাংশ, ডমিনেজ স্টিল দাম কমেছে .৫০ শতাংশ এবং ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের দামকমেছে .২৯ শতাংশ দাম কমেছে।

সাপ্তাহিক (TOP TRADE VALUE ) লেনদেনের শীর্ষে ছিল রুপালী লাইফ ইন্সুইরেন্সকোম্পানি লিমিটেড ,সপ্তাহ জুড়ে কোম্পানিটির কোটি ৩১লাখ ৯৬ হাজার ৫৭৯ টি শেয়ারলেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৪৫ কোটি০৮ লাখ ৩০ হাজার টাকা।লেনদেন তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। সপ্তাহজুড়েকোম্পানিটির কোটি ২০ লাখ ৪৫ হাজার ০৬৪ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজারমূল্য ১১৭ কোটি ৬৬ লাখ ০৩ হাজার টাকা।লেনদেন তালিকার তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। সপ্তাহজুড়েকোম্পানিটির ৩৬ লাখ ৮৭ হাজার ৩৭৬ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৪কোটি লাখ হাজার টাকা। লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে  ছিল মেঘনা লাইফ ইন্সুইরেন্স কোম্পানি লিমিটেড ,এডিএন টেলিকম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্ক, বিডকম অনলাইন , ইস্টার্ন হাউজিং এবং বাংলাদেশ শিপিং কপোরেশনলিমিটেড।

সার্বিকভাবে বাজার বিশ্লেষণ করে দেখা গেল গত সপ্তাহে ছিল বিনিয়োগকারিদের চরম হতাশার বাজার। বাজার নিয়ে বিনিয়োগকারীরা চরম আস্থার সংকটে ভুগছেন। কোনকিছুতেই যেন কিছু হচ্ছেনা।গত সপ্তাহে আমিরিকান সিলিকন ভ্যালি ব্যাংক দেউলিয়ানিউজে বাজারে ব্যাপক বিক্রি চাপ ছিল।

সিকিউরিটিজ এন্ড কমিশনের চেয়ারম্যান সাহেব গত মাসে বলেছিলেন মার্চ মাসে বাজার ভালো হবে, বিষয় নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা জন্ম নিয়েছে মার্চ মাসেরঅর্ধেকের বেশি দিন চলে যাওয়ার পরেও বাজার নেতিবাচক ধারা থেকে বের হতে পারছেনা।

নতুন সপ্তাহে শেয়ার বাজার ভাল হওয়া শুরু করবে এই আশা সব বিনিয়োগকারীদের।আজ একজন বসস্ক বিনিয়োগকারী ঢাকা শেয়ার বাজার. কম পত্রিকার রিপোর্টারকে ফোন করে বিভিন্ন কথা বলার মাঝে তিনি বল্লেন দেখবেন সামনের সপ্তাহে রোজা শুরু হবে ইনশাআল্লাহ ,আল্লাহ আমাদের বিনিয়োগকারীদের সহায় হবেন,রোজার মাসে আল্লাহ বরকত দিবেন ই।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।