অর্থ লিপি

২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার ৮ বৈশাখ ১৪৩৩

মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে: আহসানুল ইসলাম টিটু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ রোববার (২ জুন) সকালে রাজধানীর মিরপুরের টিসিবির জুন মাসের পণ্য বিক্রির কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, আগামী অর্থবছর থেকে মধ্যবিত্তদেরও ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য দেয়া হবে বলে।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বিশ্ব পরিস্থিতি ও পরিবহন খরচের কারণে পণ্যের দাম নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। তবে এবছর ধানের ফলন ভালো হয়েছে। ফলে চালের দাম আর বাড়বে না বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আহসানুল হক টিটু আরও বলেন, আগামী বছর থেকে ১০ হাজার স্থায়ী দোকানের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রির পরিকল্পনার রয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন…

এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ হবে আগামীকাল

উল্লেখ্য, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এই কার্যক্রমের মাধ্যমে এক কোটি কার্ডধারী পরিবারের কাছে পণ্য বিক্রি করা হবে। প্রতি লিটার ভোজ্যতেল ১০০ টাকা, প্রতি কেজি মশুর ডাল ৬০ টাকা, চিনি ৭০ টাকা ও চাল ৩০ টাকা দরে বিক্রি করা হবে।

কার্ডধারী প্রত্যেকে সর্বোচ্চ ২ লিটার ভোজ্যতেল, ২ কেজি মশুর ডাল, ১ কেজি চিনি ও ৫ কেজি চাল কিনতে পারবেন।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।