করোনার পরবর্তী সময়ে অর্থনীতিতে বাড়তি চাহিদা, রাশিয়া–ইউক্রেন যুদ্ধ এবং অর্থপাচার ব্যাপক বেড়ে যাওয়ায় হুন্ডিতে ডলারের চাহিদা বেড়েছে। এতে করে ডলারের দাম হু হু করে বেড়েছে ,এই মুহুর্তে বাংলাদেশের মুদ্রাবাজারে চরম অস্থিরতা চলছে। তীব্র সংকটের কারণে ব্যাংকের বাইরে খোলাবাজারে মার্কিন ডলারের দাম প্রতিনিয়ত বাড়ছে। প্রতি ডলার এখন রীতিমতো ১২৭ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে ডলার–সংকটের পাশাপাশি মুদ্রাবাজারে অন্যান্য বৈদেশিক মুদ্রারও সংকট তৈরি হয়েছে। যে কারণে সেসব মুদ্রার দাম বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার (৯ নভেম্বর )ডলার এক্সচেঞ্জ হাউজ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সাধারণ ক্রেতারা ব্যাংক থেকে ডলার কিনতে পারছেন না। প্রয়োজন মেটাতে ব্যাংক থেকে ডলার না পাওয়ার কারণে তাঁরা যান খোলাবাজারে। এই চাহিদার সুযোগেডলারের দাম দফায় দফায় বাড়ছে। তাতে বাড়তি দামে ডলার কিনতে হচ্ছে তাঁদের। চলতি সপ্তাহের শুরুতে খোলাবাজারে প্রতি ডলারের দাম ছিল ১২১ থেকে ১২২ টাকা। গত দু–তিনদিনের ব্যবধানে সেই দাম বেড়ে এখন ১২৬.৫০ টাকা থেকে ১২৭ টাকায় উঠেছে।যা বাংলাদেশের বাজারের রেকর্ড দাম।
দেশের ব্যাংকগুলোতে বর্তমানে প্রতি ডলারের বিক্রয়মূল্য ১১৪ টাকা, আর ক্রয়মূল্য ১১৩টাকা। কিন্তু ব্যাংকগুলো ডলার দিচ্ছেও না, কিনতেও পারছে না। কারণ, খোলাবাজারেডলার বিক্রি করলে ভালো দাম পাওয়ায় প্রবাসী ও বিদেশফেরত ব্যক্তিরা সেদিকেই ঝুঁকছেন।কারণ, তাঁরা এখন প্রতি ডলারে ১২৬ টাকা পাচ্ছেন।
বনানী কামাল আর্তাতুক এলাকায় খোলাবাজারের একজন ডলার বিক্রেতা বলেন, (বৃহস্পতিবার) ডলার কিনেছি ১২৬ টাকায়। বিক্রি করেছি ১২৬.৫০ টাকা । ডলারের দামপ্রতিদিনই বাড়ছে।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চিকিৎসার জন্য প্রতি মাসে বিপুলসংখ্যক বাংলাদেশিভারতসহ এশিয়ার বিভিন্ন দেশে যান। প্রচুর শিক্ষার্থীও বিদেশে পড়াশোনার জন্য যান। আরপর্যটনের জন্যও ভ্রমণপিপাসুরা এখন বিশ্বের নানা প্রান্তে ছুটছেন। এসব গ্রাহক খোলাবাজারথেকে ডলার কিনে থাকেন।
মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি এ কে এম ইসমাইল হক বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া নিয়ম অনুযায়ী আমাদের ডলার কিনতে হবে ১১৩.৫০ টাকা।আর বিক্রি করতে হবে ১১৫ টাকায়। কিন্তু এই দামে ডলার কেনা যায় না, বিক্রিও হয় না।ফলে মুদ্রা বিনিময়কারী কোনো প্রতিষ্ঠানের কাছে ডলার নেই। ব্যবসাটা ধ্বংসের মুখে।’ তিনিআরও জানান, ডলার ছাড়া অন্যান্য মুদ্রারও দাম বেড়েছে।
নগদ ডলারের পাশাপাশি অনেকে বিদেশে গিয়ে কার্ডেও ডলার খরচ করে থাকেন।সাম্প্রতিক সময়ে দেশে ডলার–সংকটের কারণে নগদ ডলারের পরিবর্তে কার্ডের মাধ্যমেডলার খরচের প্রবণতা বেড়েছে। কার্ডের মাধ্যমে খরচ করলে ব্যাংকগুলো প্রতি ডলারের দামরাখে ১১৪ টাকা।ইদানীং কার্ডের মাধ্যমে ডলার ব্যবহার করা যাচ্ছে যৎসামান্য।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।