অর্থ লিপি

১ মে ২০২৬ শুক্রবার ১৮ বৈশাখ ১৪৩৩

তেল বিক্রির কমিশন বাড়াতে মুনাফা বাড়বে জ্বালানি খাতের ৩ কোম্পানির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

দেশে জ্বালানি তেল বিপণন সরকারি ৩ কোম্পানি পদ্মা অয়েল লিমিটেড ,মেঘনা পেট্রোলিয়ম লিমিটেড ও যমুনা অয়েল লিমিটেডের তেল বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানো হয়েছে।

গত বৃহস্পতিবার (৭ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। কোম্পানিগুলোর তেল বিক্রির মার্জিন ৫০ শতাংশ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বেড়েছে।

কোম্পানি ৩ টির তেল বিক্রির মার্জিন বাড়ানোর এই সিদ্ধান্ত গতকাল ৮ মার্চ, ২০২৪ তারিখে কার্যকর হয়েছে।

গত ৭ মার্চ পর্যন্ত  প্রতি লিটার ডিজেল ও কেরোসিন বিক্রিতে মার্জিন ছিল ৫০ পয়সা। এটি বাড়িয়ে ৮০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতদিন এক লিটার ডিজেল বা কেরোসিন বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানি ৫০ পয়সা কমিশন পেতো। গতকাল থেকে এক লিটার ডিজেল বা কেরোসিন বিক্রি করলে ৮০ পয়সা কমিশন পাচ্ছে। এই খাতে কমিশন বেড়েছে ৬০ শতাংশ।
অন্যদিকে, গত ৭ মার্চ পর্যন্ত  প্রতি লিটার অকটেন ও পেট্রোল ও কেরোসিন বিক্রিতে মার্জিন ছিল ৬০ পয়সা। এটি বাড়িয়ে ৯০ পয়সা করা হয়েছে। অর্থাৎ এতদিন এক লিটার অকটেন বা পেট্রোল বিক্রি করলে সংশ্লিষ্ট কোম্পানি ৬০ পয়সা কমিশন পেতো। গতকাল থেকে এক লিটার অকটেন ও  পেট্রোল  বিক্রি করলে ৯০ পয়সা কমিশন পাচ্ছে। এই খাতে কমিশন বাড়ানো হয়েছে ৫০ শতাংশ।

উল্লেখ্য পদ্মা অয়েল লিমিটেড ,মেঘনা পেট্রোলিয়ম লিমিটেড ও যমুনা অয়েল লিমিটেডের প্রধান ব্যবসা হচ্ছে পেট্রোবাংলা বিদেশ থেকে যে জ্বালানি তেল দেশে আমদানি করে তা নিজেদের নেটওয়ার্কের মাধ্যমে সারাদেশে বিক্রি করা। তাই তেল বিক্রির মার্জিন বা কমিশন বাড়ানোয় কোম্পানিগুলোর মুনাফা বাড়বে।

চলতি ২০২৩-২৪ অর্থবছর শেষ হতে এখনো বাকি আছে ৩ মাস ২০ দিন।৩য় প্রান্তিকে পাবে ২০ দিন ,তবে চতুর্থ প্রান্তিকে পুরো ৩ মাস বাড়তি কমিশন পাওয়ায় কোম্পানি ৩ টির আগামীতে বেশ মুনাফাও বাড়বে বলে ধারণা করা যাচ্ছে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।