অর্থ লিপি

৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার ২৪ ভাদ্র ১৪৩৩

হত্যার পর স্ত্রীর খুলি দিয়ে ছাইদানি বানালেন স্বামী

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

হত্যার পর স্ত্রীর মগজ দিয়ে ঐতিহ্যবাহী খাবার রান্না করে খান স্বামী। আর মাথার খুলিকে ব্যবহার করেন ছাইদানি হিসেবে। এমন ঘটনাই ঘটেছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে। এ ঘটনায় ৩২ বছর বয়সী ওই স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য মিররের প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আলভারো। তিনি গত ২৯শে জুন নিষিদ্ধ বস্তু সেবনের প্রভাবে স্ত্রীকে হত্যা করেন। পরে গত ২রা জুলাই পুয়েবলো থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আলভারো পুলিশকে জানিয়েছেন, শয়তান তাঁর স্ত্রীকে হত্যার নির্দেশ দিয়েছিল। গত বছর মারিয়া মন্টসেরাত (৩৮) নামের ওই নারীকে বিয়ে করেন আলভারো। তাঁর আগের সংসারে পাঁচ কন্যা সন্তান রয়েছে। যাদের বয়স ১২ থেকে ২৩-এর মধ্যে।

জিজ্ঞাসাবাদে আলভারো জানান, নিজের স্ত্রীর মগজ দিয়ে তিনি মেক্সিকোর ঐতিহ্যবাহী খাবার ট্যাকো রান্না করে খেয়েছেন ও খুলিকে ছাইদানি হিসেবে ব্যবহার করেছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীকে হত্যার পর মরদেহ টুকরো করে বস্তায় ভরে ফেলে দেন আলভারো। এ হত্যাকাণ্ডের দু দিন পর তিনি এ অপরাধের কথা তাঁর সৎ মেয়ের কাছে স্বীকার করেন। অভিযুক্তের বাড়িতে অভিযান চালিয়ে কালো যাদুর সরঞ্জাম পাওয়া গেছে।

ভুক্তভোগীর মা মারিয়া অ্যালিসিয়া মন্টিয়েল সেরান বলেন, আলভারো কোকেনসহ অনেক ধরনের মাদক নিত। আমার মনে হয় তাঁর মানসিক সমস্যাও ছিল। আলভারো নিজের সৎ মেয়েদের ওপরও শারীরিক ও যৌন নির্যাতন চালাত।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।