অর্থ লিপি

২৯ এপ্রিল ২০২৬ বুধবার ১৬ বৈশাখ ১৪৩৩

প্রধান উপদেষ্টার প্রথম বৈঠকে সচিবদের সঙ্গে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করছেন সচিবরা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

গত ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর এই প্রথমবারের মতো সচিবদের সঙ্গে বৈঠক করছেন সরকারপ্রধান।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়নে জনপ্রশাসনের ভূমিকার বিষয়টি রাখা হয়েছে সভার আলোচ্যসূচিতে। এছাড়া দেশের সার্বিক বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবেন সরকার প্রধান।

সচিব পর্যায়ে একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রণালয়গুলো কীভাবে গতিশীল করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ গুম-খুন নিয়ে আলোচনা হতে পারে। সেই সঙ্গে সরকারের চিন্তা-ভাবনা নিয়ে সচিবদের সঙ্গে মতবিনিময় হতে পারে।

এছাড়া দুর্নীতি কীভাবে রোধ করা যাবে, তা নিয়ে সচিবদের মতামত চাওয়া হবে। দুর্নীতি নিয়ে দেওয়া হবে কঠোর বার্তা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।