অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

তাসকিন ও মাহমুদউল্লাহ অনুশীলনে ফিরেছেন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

ইনজুরি থেকে ফিরে পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে মাঠে নেমেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। এই মুহূর্তে তিনি অনুশীলন চালিয়ে যাচ্ছেন। যদিও পুরোদমে অনুশীলনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তাকে। তার সঙ্গে অনুশীলন করছেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনিও বিশ্বকাপে চোট পেয়েছিলেন।

গতকাল মঙ্গলবার (১২ই ডিসেম্বর) প্রথমবারের মতো বোলিং শুরু করেন তাসকিন। জানা গেছে, বিপিএলের আগেই পুরোপুরি তৈরি হয়ে যাবেন ঢাকা এক্সপ্রেস। এ দিকে তাসকিনের মতো স্বল্প অনুশীলন করেছেন সিনিয়র ক্যাম্পেইনার মাহমুদউল্লাহ রিয়াদও। বিসিবির মেডিকেল বিভাগ নিশ্চিত করেছে, বিপিএলের আগে ফিট হবেন তিনিও।

সাদা কেডস, একই রঙয়ের ট্রাউজার। মেদহীন শরীরে ফিটসেন স্পষ্ট। ক্যারিয়ারের শুরু থেকেই তাসকিন এমনই, ইনজুরি আর লড়াই করে ফেরার গল্প তার ক্যারিয়ারে কম নয়। বিশ্বকাপে চোট পেয়েছিলেন কাঁধে। যেটিকে বলা হয়, পেসারদের সবচেয়ে বড় দুর্বলতা। এই কারণে তাসকিন মিস করেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজ। শঙ্কা ছিল বিপিএলে খেলা নিয়েও। তবে ওমরা থেকে ফিরেই অনুশীলনে যোগ দেওয়ার খবর ক্রিকেটে ফেরার সম্ভবনা তৈরি করেছে।

রিয়াদের কাছে আপাতত বড় চ্যালেঞ্জ নিজেকে ফুলফিট করা। তার ইনজুরিটা মূলত বাঁ কাঁধে। যেহেতু এ হাত দিয়ে রিয়াদ বল কিংবা থ্রো করেন না, তাই খুব একটা দুশ্চিন্তা নেই। বিসিবির মেডিকেল বিভাগ থেকে জানা গেছে, অন্যকাঁধের সঙ্গে তুলনা করলে রিয়াদের এই কাঁধ ৭০ শতাংশ ঠিক। তাই গ্রিন সিগন্যাল মিলেছে বিসিবির মেডিকেল বিভাগের কাছ থেকে। মিলেছে পুরোদস্তুর ব্যাটিং করার অনুমতিও।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।