আজ রোববার (১৮ই ফেব্রুয়ারি) পুঁজিবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ২২ কোম্পানিকে জেড ক্যাটাগরিতে স্থানান্তর করেছে স্টক এক্সচেঞ্জ।
গত ১৫ই ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা নির্দেশনার আলোকে কোম্পানিগুলোকে জেড ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
মূলত নির্ধারিত সময়ের মধ্যে বার্ষিক সাধারণ সভা (এজিএম) করতে ব্যর্থ হওয়া, পর পর দুই বছর লভ্যাংশ না দেওয়া, ছয় মাসের বেশি সময় ধরে বন্ধ থাকা এবং সম্পদের চেয়ে দায় বেশি থাকা ইত্যাদি কারণে সংশ্লিষ্ট কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করার নির্দেশ দিয়েছিল বিএসইসি। এর আলোকে আলোচিত কোম্পানিগুলোর বিষয়ে ব্যবস্থা নিয়েছে স্টক এক্সচেঞ্জ।
আরও পড়ুন…
লভ্যাংশ ঘোষণার আগ পর্যন্ত কোন কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাবেনা
কোম্পানিগুলো হলো- অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আরামিট সিমেন্টস, আজিজ পাইপস, ডেল্টা স্পিনিং, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, জিবিবি পাওয়ার, ইনটেক, ইন্টারন্যাশনল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, কেয়া কসমেটিকস, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং, ন্যাশনাল টি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইনান্স, রিজেন্ট টেক্সটাইল, রেনউইক যজ্ঞেশ্বর, রিং শাইন টেক্সটাইল, সাফকো স্পিনিং, স্ট্যান্ডার্ড সিরামিক, ঢাকা ডাইং, ইউনিয়ন ক্যাপিটাল, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইয়াকিন পলিমার এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিজ।
যে ২২ কোম্পানি দুর্বল মানের কোম্পানি হিসেবে জেড শ্রেণিভুক্ত হচ্ছে তার মধ্যে কেয়া কসমেটিকস, ডেলটা স্পিনার্স ও উত্তরা ফাইন্যান্স নিয়মিত বার্ষিক সাধারণ সভা করেনি। এ ছাড়া ছয় মাসের বেশি সময় ধরে উৎপাদনে না থাকায় জিবিবি পাওয়ার, খুলনা প্রিন্টিং, রিজেন্ট টেক্সটাইল ও ইয়াকিন পলিমার জেড শ্রেণিভুক্ত হচ্ছে। বাকি ১৫ কোম্পানি জেড শ্রেণিতে যাচ্ছে দীর্ঘদিন ধরে বড় ধরনের লোকসানে থাকায়।
জেড ক্যাটাগরিতে স্থানান্তরের কারণে এসব কোম্পানির শেয়ারে মার্জিন ঋণ না দিতে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে।
Author
-
'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।