অর্থ লিপি

১৪ জুন ২০২৬ রবিবার ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

সিএসইর সূচক শুরু থেকে শেষ পর্যন্ত নেতিবাচক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

আজ বুধবার ৯ আগস্ট ২০২৩, দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মূল্য সূচক শুরু থেকে শেষ পর্যন্ত  নেতিবাচক ধারাতে ছিল।

আজ দিন শেষে সূচক ৩৯.৬০ পয়েন্ট কমে আজকের লেনদেন শেষ হয়েছে। তবে আজ সূচক কমলেও লেনদেন গতদিনের চেয়ে কিছুটা বেড়েছে।

আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৯.৬০ পয়েন্ট কমে সূচক অবস্থান করছে ১৮৬২২.৯৪ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৬.৬৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল ৬.৫৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ৯ লাখ টাকার বেশি শেয়ারও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

আজ সিএসইতে মোট ১৫৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ২০ টির, দাম কমেছে ৮৮   টির এবং দাম অপরিবর্তিত ছিল ৫০  টি কোম্পানির।

আজ সিএসইতে দাম বৃদ্ধির  শীর্ষ তালিকায় একচেটিয়া  স্বল্প মূলধনী কোম্পানিগুলোর আধিপত্য ছিল। আজ দাম বৃদ্ধির  শীর্ষ তালিকার প্রথমে ছিল এমবি ফার্মা।

সিএসইর দাম বাড়ার শীর্ষ ১০ টি কোম্পানির শেয়ার

আজ সিএসইতে দাম কমার শীর্ষে  বিভিন্ন খাতের শেয়ার ছিল। আজ টপ লুজারের প্রথমেই ছিল Capmibblmf  মিচুয়াল ফান্ড। ফান্ড টির আজ ১০ শতাংশ দাম কমেছে।

শেয়ার সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল ফার ক্যামিকেল লিমিটেড।

লেনদেনে টাকার দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেনে ছিল  জ্বালানি খাতের মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড লিমিটেড।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।