অর্থ লিপি

২০ এপ্রিল ২০২৬ সোমবার ৭ বৈশাখ ১৪৩৩

ইসরাইল একদিনে ২৫০ ফিলিস্তিনিকে হত্যা করলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

অবরুদ্ধ  ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় একদিনে অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ৫০০ জনের বেশি ফিলিস্তিনি।

গতকাল সোমবার (২৫শে ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে সবশেষ ২৪ ঘণ্টায় বিমান হামলায় ২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এর মধ্যে মাগজি শরণার্থীশিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি।

গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, মাগাজি শরণার্থীশিবিরে ইসরাইলি হামলায় সাতটি পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন হয়ে গেছে।

গত ৭ই অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এতে দেশটির ১২০০ মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছেন ৮ হাজার ৭৩০ জন।

হামাসের হামলার জবাবে ৭ই অক্টোবরই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরাইল। এর পর আড়াই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও গাজায় নির্বিচার এ হামলা অব্যাহত রেখেছে ইসরাইলি সেনারা। এ হামলা থেকে মসজিদ, বিদ্যালয়, হাসপাতাল, আশ্রয়শিবির – কিছুই বাদ যায়নি।

ইসরাইলি হামলায় গাজায় এখন পর্যন্ত ২০ হাজার ৬০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ৭০ শতাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন ৫৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি। আর উদ্বাস্তু হয়েছেন গাজার ২৩ লাখের মধ্যে ১৮ লাখের বেশি বাসিন্দা।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।