অর্থ লিপি

৫ জুন ২০২৬ শুক্রবার ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

মার্টিনেজকে পাটের নৌকা ও বঙ্গবন্ধুর বই উপহার সাথে বাজপাখি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “অর্থ লিপি.কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  www.facebook.com/OrthoLipi

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার গোলপোস্টের নিচে বিশ্বস্ত অতন্দ্র প্রহরী এমি মার্টিনেজ। কাতার বিশ্বকাপে দারুণ পারফর্ম করে সারা বিশ্বের মতো বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের কাছেও নায়ক তিনি। দারুণ ক্ষিপ্রতার জন্য তাকে আদর করে নাম দিয়েছে বাজপাখি। সেই ‘বাজপাখি’ মারটিনেজ এখন ঢাকায়।

১১ ঘণ্টার সফরে ঢাকায় অবস্থান করছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমি মার্টিনেজ। আজ সোমবার (৩রা জুলাই) ভোরে তিনি ঢাকায় পা রাখেন। বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলরক্ষককে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট কোম্পানি। এদিন মার্টিনেজের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা সময় কাটান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ হোসেন পলক। পরে তিনি মুখোমুখি হয়েছিলেন গণমাধ্যমের। সেখানেই জানান, পৃষ্ঠপোষক কোম্পানির পক্ষ থেকে তাকে বেশ কিছু উপহার সামগ্রী দেওয়ার কথা।

 

মার্টিনেজকে দেওয়া উপহার সামগ্রীর মধ্যে রয়েছে বাজপাখি। ভক্তসমর্থকরা তাকে আদর করে বাজপাখি বলে ডাকেন। তাই উপহার হিসেবে সেই পাখিই দেওয়া হয় তাকে। উপহার পেয়ে দারুণ খুশি মার্টিনেজও। বাজপাখি নামটিও তার পছন্দ হয়েছে বলে জানান।

পলক বলেন, ‘মার্টিনেজকে বাজপাখি উপহার দিয়েছে ফান্ডেড নেক্সট। এতে সে খুবই খুশি হয়েছে। বাজপাখি নামটি বেশ পছন্দ করেছে। সে নিজেও বেশ কয়েকবার এটি বলেছে।’

শুধু বাজপাখিই নয়, আর্জেন্টাইন তারকার হাতে তুলে দেওয়া হয়েছে দেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারকও। বঙ্গবন্ধুর বই দেওয়া হয়েছে তাকে উপহার হিসেবে। দেওয়া হয়েছে নদীমাতৃক দেশের প্রতীক নৌকা। পাটের  তৈরি একটি দেশীয় নৌকা দেওয়া হয় তাকে।

Author

  • 'অর্থ লিপি ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'অর্থ লিপি ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।